ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ উপনিবেশোত্তর পাকিস্তান আমলে বাঙালি ও বাংলা ভাষার প্রতি বৈষম্য গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে বিশ্বকে চমকে দেবে ইরান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো হামলা চালায়, তবে ইরান এমন কিছু নতুন অস্ত্র ব্যবহার করবে যা দেখে পুরো বিশ্ব বিস্মিত হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার লক্ষ্যে দেশটির পার্লামেন্টে একটি খসড়া বিল উত্থাপন করেছেন ইরানি আইনপ্রণেতারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এখন একটি বড় সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছেন এবং অদূর ভবিষ্যতে পরিস্থিতি বড় ধরনের মোড় নিতে পারে। ইরান প্রসঙ্গে ওয়াশিংটনের সামনে থাকা বিকল্পগুলো তুলে ধরে ট্রাম্প বলেন, তেহরানকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া, অর্থনৈতিকভাবে ভেঙে পড়তে দেওয়া কিংবা কোনো চুক্তিতে পৌঁছানো—এই পথগুলোই খোলা রয়েছে। এ সময় তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আমি কি পুরো দেশটাকে ধ্বংস করে দেব, আর দিলে সেটা কখন?

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্টের এসব বক্তব্যের মাধ্যমে ওয়াশিংটনের ফের কঠোর ও আগ্রাসী অবস্থানের চিত্র ফুটে উঠেছে। তেহরানের সঙ্গে চুক্তি সম্পাদন কিংবা চূড়ান্ত লক্ষ্য অর্জন—কোনোটিই সহজ না হওয়ায় মার্কিন প্রশাসন এমন কঠোর অবস্থান নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানকে বোমা হামলায় গুঁড়িয়ে দেওয়া এবং দেশটির সভ্যতার বড় অংশ ধূলিসাৎ করে দেওয়ার মতো তীব্র হুমকি দেওয়া হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে বিশ্বকে চমকে দেবে ইরান

আপডেট সময় : ০৬:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬