ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই

এশিয়ান গেমসের সঙ্গে ইউরোপীয় ফুটবলের উত্তাপ আজ ছোট পর্দায়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রীড়াঙ্গনে এশিয়ান গেমসের পাশাপাশি ইউরোপীয় ফুটবলের উত্তাপ ছড়িয়ে থাকবে ছোট পর্দায়। সকাল ৬টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলবে বিভিন্ন খেলার সরাসরি সম্প্রচার।

এশিয়ান গেমসের সরাসরি সম্প্রচার দেখা যাবে সকাল ৬টা থেকে সনি স্পোর্টস ২ ও ৫ চ্যানেলে। ক্রিকেটে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচটি সরাসরি দেখা যাবে দুপুর ১টা ৩০ মিনিটে স্টার স্পোর্টস এবং ফ্যানকোড অ্যাপে।

ফুটবলপ্রেমীদের জন্য আজকের সূচিতে রয়েছে ইউরোপের সেরা লিগগুলোর জমজমাট লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগে সন্ধ্যা ৭টায় বোর্নমাউথ মুখোমুখি হবে লিভারপুলের এবং একই সময়ে ম্যানসিটি খেলবে সান্ডারল্যান্ডের বিপক্ষে। রাত ৯টা ৩০ মিনিটে ফুলহামের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড, যা স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১ চ্যানেলে দেখা যাবে।

স্প্যানিশ লা লিগায় রাত ৮টা ১৫ মিনিটে লড়বে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। রাত ১টায় ভ্যালেন্সিয়া ও রিয়াল সোসিয়েদাদের ম্যাচটি সরাসরি দেখা যাবে ফ্যানকোডে। ইতালিয়ান সিরি এ-তে রাত ১০টায় জুভেন্টাস খেলবে আতালান্তার বিপক্ষে এবং রাত ১২টা ৪৫ মিনিটে এসি মিলান লড়বে লেচেসের বিপক্ষে, যা ইউনাইট৮ স্পোর্টস ১ ও জি৫-এ সম্প্রচারিত হবে।

এছাড়া বুন্দেসলিগায় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বায়ার লেভারকুসেন ও আরবি লাইপজিগ এবং ফরাসি লিগ ওয়ানে রাত ১২টা ৪৫ মিনিটে অলিম্পিক মার্সেই ও পিএসজি একে অপরের মুখোমুখি হবে। ফরাসি লিগ ওয়ানের ম্যাচটি ওয়ানফুটবল অ্যাপে দেখা যাবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সঙ্গে ইউরোপীয় ফুটবলের উত্তাপ আজ ছোট পর্দায়

আপডেট সময় : ০৭:০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬