ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

প্রথম মৃত্যুবার্ষিকীতে সুরের জাদুকর জুবিন গার্গকে স্মরণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর অগণিত ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। দীর্ঘ ৩৩ বছরের বর্ণাঢ্য সংগীতজীবনে ৪০টিরও বেশি ভাষায় প্রায় ৪০ হাজার গান গেয়ে সংগীতপ্রেমীদের মুগ্ধ করেছেন এই শিল্পী।

২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলি’ গানটির মাধ্যমে বলিউডে ব্যাপক পরিচিতি লাভ করেন জুবিন। পরবর্তীতে ‘সুবাহ সুবাহ’ ও ‘দিল তু হি বাতা’র মতো জনপ্রিয় গানেও কণ্ঠ দেন তিনি। তবে বলিউডে আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়ার পরও তিনি ধীরে ধীরে সেখান থেকে দূরে সরে এসে আঞ্চলিক ভাষার গান ও চলচ্চিত্রের দিকে মনোনিবেশ করেন।

বাংলা ও অসমীয়ার সংস্কৃতির প্রতি জুবিনের ছিল গভীর টান। দেব, রাহুল ও সোহম অভিনীত একাধিক বাংলা সিনেমার গানে তার কণ্ঠ শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। বিশেষ করে ‘বোঝেনা সে বোঝেনা’, ‘পিয়া রে’ এবং ‘মন মানে না’ গানগুলো আজও শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, বাংলা ও আসামের আঞ্চলিক সংস্কৃতিকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন এবং নিজেকে ‘আধা বাঙালি’ হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করতেন।

সংগীতের পাশাপাশি অভিনয় ও চলচ্চিত্র নির্মাণেও সমান দক্ষতা দেখিয়েছেন জুবিন। তার অভিনীত শেষ সিনেমা ‘রই রই বিনালে’ মৃত্যুর কয়েক মাস পর মুক্তি পায়। এদিকে, জুবিনের মৃত্যুকে ঘিরে এখনো তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সব প্রতিকূলতা পেরিয়ে তার সৃষ্টি ও কালজয়ী গানের মধ্য দিয়ে তিনি ভক্তদের মাঝে আজও অমর হয়ে আছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

প্রথম মৃত্যুবার্ষিকীতে সুরের জাদুকর জুবিন গার্গকে স্মরণ

আপডেট সময় : ০৩:০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬