ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম ভারতে ফুটবল সংস্কৃতি নেই, বিস্ফোরক মন্তব্য ব্রাজিল কোচ আনচেলত্তির বিয়েতে বিপুল খরচ না করে দান করুন: শ্রুতি হাসান হুতি হামলার পর সৌদি আরবের পাশে থাকার ঘোষণা মিসরের ৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা? বিমান বাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদপত্র বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান হামলার দাবি হুথিদের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনের হুথি গোষ্ঠী নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় মোট ২৬টি বিমান অভিযান পরিচালনা করেছে সৌদি আরব বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এই অভিযান চালানো হয় বলে এএফপির বরাত দিয়ে জানা গেছে।

ইরানের মদতপুষ্ট এই সশস্ত্র গোষ্ঠীর নেতারা জানিয়েছেন, গত কয়েক দিনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং গোষ্ঠীটির সামরিক ও লজিস্টিক স্থাপনাগুলো লক্ষ্য করে সৌদি আরবের বিমান হামলা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। হুথিদের দাবি অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর—এই সাত দিনে সৌদি বিমান বাহিনী প্রায় ৩০০টি অভিযান পরিচালনা করেছে।

গত ১৬ সেপ্টেম্বর বুধবার হুথি বাহিনী সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। গোষ্ঠীটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত বিমানের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে হুথি যোদ্ধাদের ‘আল্লাহু আকবার’ স্লোগান দিতে দেখা গেছে।

আগস্টের শেষ সপ্তাহ থেকে হুথি ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর আগে হুথিরা সৌদি আরবের জ্বালানি খাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি সাধন করে। এছাড়া ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্তকারী বাব এল মান্দেব প্রণালি দখল করে নেয় হুথি যোদ্ধারা। এই ঘটনা সৌদির জন্য বড় দুঃসংবাদ, কারণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাব এল মান্দেব প্রণালি দিয়েই দেশটি তাদের অধিকাংশ জ্বালানি তেল রপ্তানি করে আসছিল।

উল্লেখ্য, যায়িদি শিয়াপন্থি হুথিরা ইয়েমেনের উত্তরাঞ্চলের বাসিন্দা। ২০১৫ সাল থেকে উত্তর ইয়েমেন নিয়ন্ত্রণ করা এই গোষ্ঠীটি পুরো ইয়েমেনের ক্ষমতা চায়, যার পথে সৌদি আরব ও সৌদি সমর্থিত ইয়েমেনি সেনাবাহিনী প্রধান বাধা হিসেবে দাঁড়িয়ে আছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান হামলার দাবি হুথিদের

আপডেট সময় : ০৯:০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬