ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রকৃত তালিকা তৈরির সুপারিশ সংসদীয় কমিটির রায়েরবাজার কবরস্থানে ককটেল সন্দেহে এসআরবি, বাণিজ্য মেলায়ও উদ্ধার আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ১২৬১ কোটি টাকার প্রকল্প একনেকে বাজারে সিন্ডিকেট নয়, সুস্থ প্রতিযোগিতা জরুরি: প্রতিযোগিতা কমিশন বিটিএস ভক্ত তিন কিশোরী উদ্ধার: যেভাবে বাড়ি ফিরল তারা জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন বিলাইছড়িতে বিজিবির হেফাজত থেকে ২ ভারতীয়কে ছিনিয়ে নেওয়ার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি বিশু, সম্পাদক ওয়াহেদ খালাসের পরও ৮ বছর জেল, ইব্রাহিমকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রুল অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে বৈশ্বিক ঐক্যের ডাক তথ্য প্রতিমন্ত্রীর

এমএস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে রাশমিকা মান্দানা, মহরতে কমল হাসান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং ভারতরত্নপ্রাপ্ত সুরসম্রাজ্ঞী এমএস সুব্বুলক্ষ্মীর জীবন এবার রুপালি পর্দায় উঠে আসছে। বড় বাজেটের এই জীবনীভিত্তিক চলচ্চিত্রে প্রথমবারের মতো নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি চেন্নাইয়ের ঐতিহ্যবাহী মিউজিক একাডেমিতে এই সুরসম্রাজ্ঞীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ছবিটির মহরত ও পূজা সম্পন্ন হয়েছে।

তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালম—দক্ষিণ ভারতের এই চারটি প্রধান ভাষায় সিনেমাটি নির্মাণ ও মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম দৃশ্যের চিত্রধারণের সূচনা করেন তামিল চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা কমল হাসান। এ সময় এমএস সুব্বুলক্ষ্মীর পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন নামী শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং চলচ্চিত্র জগতের প্রযোজক ও পরিচালকেরা।

দক্ষিণী নির্মাতা গৌতম তিন্নানুরি প্রায় এক বছর ধরে গবেষণা চালিয়ে এই সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন আল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ ও বানি ভাসে। সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে থাকছেন জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর। মহরত অনুষ্ঠানে পরিচালক গৌতম তিন্নানুরি বলেন, বর্তমান যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী বাড়িয়ে খুব দ্রুত তারকা হওয়া সম্ভব হলেও এমএস সুব্বুলক্ষ্মী আজীবন সাধনা, ধৈর্য ও ত্যাগের মধ্য দিয়ে নিজের অবস্থান গড়েছিলেন। তার সেই গৌরবময় জীবন ও গানকে তিনি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান।

এই ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ আবেগাপ্লুত রাশমিকা মান্দানা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আমার মনে হচ্ছে— আমি এক ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি। আম্মার ঐতিহাসিক জীবনের একটি ছোট অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি আরও যোগ করেন, আম্মা নিজেই হয়তো আমাকে এই কাজের জন্য বেছে নিয়েছেন। আমি কথা দিচ্ছি— এই চরিত্রের প্রতি শতভাগ নিষ্ঠা ও সততা রেখে নিজের সেরাটা দেব।

অনুষ্ঠানে তরুণ প্রজন্মের ভূয়সী প্রশংসা করেন বর্ষীয়ান অভিনেতা কমল হাসান। এমএস সুব্বুলক্ষ্মীর সুর কীভাবে পুরো ভারতকে এক সুতোয় বেঁধেছিল তা স্মরণ করে রাশমিকাকে এই চরিত্রে কাস্ট করায় নিজের মুগ্ধতার কথা জানান তিনি। একই সঙ্গে রসিকতা করে কমল হাসান বলেন, আজকের দিনে রাশমিকা এ চরিত্রটি পাওয়ায় আমার এতটুকু হিংসা হচ্ছে না। কারণ আমি যদি নিজের দাড়িও কামিয়ে ফেলতাম, তাহলেও এমএস আম্মার চরিত্রের সঙ্গে সুবিচার করতে পারতাম না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

এমএস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে রাশমিকা মান্দানা, মহরতে কমল হাসান

আপডেট সময় : ০৩:২৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬