ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

২০০ কোটির মাইলফলক পেরিয়ে ৩০০ কোটির পথে মির্জাপুর দ্য মুভি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেক্ষাগৃহে তৃতীয় সপ্তাহে পা রেখেছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মির্জাপুর’ অবলম্বনে নির্মিত ছবি ‘মির্জাপুর দ্য মুভি’। মুক্তির ১৫তম দিনে এসে ভারতে ছবিটির নেট আয় ২০০ কোটি রুপি ছাড়িয়েছে। একই সঙ্গে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় ৩০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে গেছে।

গুরমিত সিং পরিচালিত এবং পুনীত কৃষ্ণ রচিত এই ছবিতে পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল ও রবি কিষাণসহ একঝাঁক তারকা অভিনয় করেছেন। ছবিতে কালীন ভাইয়া চরিত্রে পঙ্কজ ত্রিপাঠি, গুড্ডু পণ্ডিত চরিত্রে আলি ফজল এবং মুন্না ত্রিপাঠি চরিত্রে দিব্যেন্দু শর্মাকে দেখা গেছে। এছাড়াও অভিনয় করেছেন রসিকা দুগাল, জিতেন্দ্র কুমার, অভিষেক ব্যানার্জী, শ্রেয়া পিলগাঁওকর, সোনল চৌহান, মোহিত মালিক, শীবা চড্ডা, রাজেশ তৈলাং, হর্ষিতা শেখর গৌর, শ্বেতা ত্রিপাঠি ও সুশান্ত সিং।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ১৫তম দিনে ছবিটি ১ হাজার ৫৬৯টি শোতে প্রদর্শিত হয়েছে। দিনের শুরুতে ছবিটির লাইভ সংগ্রহ ছিল ০.১৮ কোটি রুপি, যা পরে বেড়ে প্রায় ০.৩৩ কোটি রুপিতে দাঁড়ায়। এর ফলে ভারতে ছবিটির মোট নেট আয় প্রায় ২০৩.৭৮ কোটি রুপিতে উন্নীত হয়েছে।

ছবিটির আয়ের ধারা বিশ্লেষণ করলে দেখা যায়, প্রথম সপ্তাহে ভারতে ১৪৮.৪৫ কোটি এবং দ্বিতীয় সপ্তাহে ৫৫ কোটি রুপি আয় করেছিল। ১৩তম দিন শেষে এর মোট নেট সংগ্রহ ছিল ১৯৯.৪৫ কোটি রুপি। ১৪তম দিনে অতিরিক্ত ৪ কোটি রুপি আয়ের মাধ্যমে ছবিটি ২০০ কোটির গণ্ডি অতিক্রম করে। যদিও বর্তমানে দৈনিক আয় আগের তুলনায় অনেকটাই কমে এসেছে, তবুও প্রথম দুই সপ্তাহের শক্তিশালী সংগ্রহের কারণে ছবিটি এই মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছে।

বর্তমানে ছবিটির লক্ষ্য ভারতে ২১০ থেকে ২১৫ কোটি রুপি নেট আয় এবং বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপি গ্রস আয়ের মাইলফলক স্পর্শ করা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

২০০ কোটির মাইলফলক পেরিয়ে ৩০০ কোটির পথে মির্জাপুর দ্য মুভি

আপডেট সময় : ০৩:৪৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬