ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয় জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ

নিম্ন আদালতের ৬০ বিচারককে নতুন কর্মস্থলে বদলি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিচার বিভাগে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে নিম্ন আদালতের ৬০ জন বিচারককে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচটি পৃথক গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই বদলি আদেশ জারি করা হয়। বদলিকৃতদের মধ্যে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ এবং সিনিয়র সহকারী জজ পদমর্যাদার বিচারকরা রয়েছেন। সুপ্রিম কোর্টের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শের ভিত্তিতেই এই বদলি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এর আগে চলতি বছরের জুন মাসে বিচার বিভাগে প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২২ জন বিচারককে বদলি করা হয়েছিল। এছাড়া গত বছরের ২৫শে নভেম্বর তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগে বড় ধরনের রদবদল আনে, যেখানে ৮২৬ জন বিচারককে একসঙ্গে পদোন্নতি, নতুন পদে নিয়োগ ও বদলি করা হয়েছিল।

সর্বশেষ বদলিকৃত বিচারকদের তালিকায় রয়েছেন: আল আসাদ মো. আসিফুজ্জামান (মুন্সীগঞ্জ), মো. মাইনুল হক (নোয়াখালী), মো. মনিরুজ্জামান (বগুড়া), মো. বদরুল আলম ভূঞা (ফেনী), মোহাম্মদ আসসামস জগলুল হোসেন (বরিশাল), রকিবুল ইসলাম (শরীয়তপুর), বেগম লায়লাতুল ফেরদৌস (ঢাকা), বেগম রোকেয়া রহমান (শরীয়তপুর), বেগম ফারহানা ফেরদৌস (গাজীপুর), মো. জাকারিয়া হোসেন (সাতক্ষীরা), মো. হামিদুল ইসলাম (ঢাকা), মেহেদী আল মাসুদ (বরিশাল), এসএম মনিরুজ্জামান (যশোর), শাহরিয়ার আরাফাত (মুখ্য গবেষণা কর্মকর্তা, আইন কমিশন, ঢাকা), মুহাম্মদ জাকারিয়া (ঝালকাঠি), বেগম আয়শা নাসরীন (পটুয়াখালী), মো. সোলায়মান (মাগুরা), ফারুক আহমেদ (ব্রাহ্মণবাড়ীয়া), মোহাম্মদ ফারুক (মানিকগঞ্জ), জয়নাল আবেদীন (কক্সবাজার), বেগম লুবনা জাহান (চাঁদপুর), মো. মাসুদ পারভেজ (গাজীপুর), শিহাবুল ইসলাম (যশোর), সৈয়দ আজাদ সুবহানী (পিরোজপুর), আঃ ছালাম খান (ঢাকা), মামুনুর রশিদ (বরিশাল), মো. আমিনুল হক (নড়াইল), মোহাম্মদ মোসলেহ্‌ উদ্দীন (লক্ষ্মীপুর), মোহাম্মদ সিরাজুদ্দৌলা কুতুবী (বান্দরবান), মো. মোস্তফা শাহরিয়ার খান (বরগুনা), শেখ ফারুক হোসেন (সচিব, আইন কমিশন), মো. সাদেকুর রহমান (সিরাজগঞ্জ), মো. ইকবাল হোসেন (ময়মনসিংহ), মোহাম্মদ রেজাউল করিম (রাজশাহী), এম. জাহিদ হাসান (কুষ্টিয়া), মো. জসিম উদ্দিন (ঢাকা), শেখ আশফাকুর রহমান (চেয়ারম্যান, নিম্নতম মজুরি বোর্ড, ঢাকা), আজিজুল হক (লক্ষ্মীপুর), মো. ইব্রাহিম মিয়া (ঢাকা) এবং মো. ইসমাইল হোসেন (রংপুর)।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

নিম্ন আদালতের ৬০ বিচারককে নতুন কর্মস্থলে বদলি

আপডেট সময় : ০২:৫৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬