ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ

ধামরাইয়ে অটোরিকশা-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার ধামরাই এবং মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ মোট তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা এলাকার টাইগার ব্রিকসের পাশের সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন ৩০ বছর বয়সী আখি, ১২ বছর বয়সী মো. জাকারিয়া এবং প্রায় ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক সিএনজিচালিত অটোরিকশাচালক। দুর্ঘটনায় আরও একজন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নান্দেশ্বরী বটতলা এলাকায় পাকা সড়কে সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ মোট চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়।

কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের মধ্যে সিএনজিচালক এবং দুই যাত্রী রয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ধামরাইয়ে অটোরিকশা-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় : ১১:৩৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬