ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয় জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

কোরিয়ার কাছে বড় হার লজ্জার নয়, দাবি কোচ বাটলারের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০-০ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এই বিশাল পরাজয়কে লজ্জাজনক বলতে নারাজ দলের ইংলিশ প্রধান কোচ পিটার বাটলার। তার মতে, কোরিয়ার দলগুলো অত্যন্ত উচ্চমানের এবং তাদের বিপক্ষে এমন হার স্বাভাবিক ঘটনা।

কোরিয়ার ফুটবল শক্তির প্রশংসা করে বাটলার বলেন, অলিম্পিক, এশিয়া কাপ কিংবা এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে তাদের দারুণ সব সাফল্য রয়েছে। তাই এই মানের দলের কাছে হেরে যাওয়াটা লজ্জার না হলেও হতাশাজনক। তিনি বলেন, ‘এই মানের দলের কাছে হেরে যাওয়ায় কোনো লজ্জা নেই; তবে হতাশার। আমরা হতাশ হয়েছি।’

তবে পেছনের ব্যর্থতা ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ কোচ। তিনি জানান, তাদের মূল লক্ষ্য ছিল মিয়ানমার ম্যাচ। বাটলারের ভাষায়, ‘এগুলো ভুলে আমরা আবার এগিয়ে যাব। আমি বলেছিলাম, মিয়ানমার ম্যাচের জন্য আমরা দলকে তৈরি করেছি।’ আগামী ২১ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। এখন সেই ম্যাচের দিকেই তাকিয়ে আছেন এই ইংলিশ কোচ।

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ১০ উত্তর কোরিয়ার কাছে ১০-০ আর দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার লজ্জাজনক নয় বলে মন্তব্য করলেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ পিটার বাটলার।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কোরিয়ার কাছে বড় হার লজ্জার নয়, দাবি কোচ বাটলারের

আপডেট সময় : ১১:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬