ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয় জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ

হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া, তবুও কাউন্টিতে দুর্দান্ত ফর্মে খালেদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশি পেসারদের দাপট অব্যাহত রয়েছে। হাসান মাহমুদ কেন্ট ছেড়ে আসার পর সেই ছন্দ যেন এখন ধরে রেখেছেন সৈয়দ খালেদ আহমেদ। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে তিনি দারুণ বোলিং করছেন, তবে মজার ব্যাপার হলো, ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিকের খুব কাছাকাছি গিয়েও তা খেয়াল করেননি এই পেসার।

চলমান চার দিনের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ইতিমধ্যে ৮ উইকেট শিকার করেছেন খালেদ। প্রথম ইনিংসে ৫৯তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে তিনি যথাক্রমে মিচেল স্ট্যানলি ও অধিনায়ক জেমস অ্যান্ডারসনের উইকেট তুলে নেন। অ্যান্ডারসনের উইকেটটিই ছিল ইনিংসের শেষ উইকেট, ফলে হ্যাটট্রিকের সুযোগটি হাতছাড়া হয়ে যায় তার। প্রথম ইনিংসে ৪২ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫২ রান খরচায় তিনি নেন আরও ৩ উইকেট।

ম্যাচ শেষে হ্যাটট্রিকের সুযোগ প্রসঙ্গে ৩৩ বছর বয়সী খালেদ জানান, তিনি বিষয়টি ভুলেই গিয়েছিলেন। তবে এমন পারফরম্যান্সে তিনি বেশ খুশি এবং সতীর্থরাও তার প্রশংসা করেছেন। তিনি আরও জানান, প্রথম ইনিংসে কেউ তাকে হ্যাটট্রিকের সুযোগ হারানোর কথা মনে করিয়ে দিয়েছিল। খালেদ বলেন, “আমি হাসানকে মিস করছি। সে আমাকে এক ভিডিওতে শুভকামনা জানিয়েছে। অবশ্যই হ্যাটট্রিক করতে চেয়েছিলাম, তবু আমি খুশি।”

জুনে কেন্টের হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন খালেদ। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে ২৬ উইকেট শিকার করেছেন তিনি, যার মধ্যে রয়েছে দুটি ফাইফার। ডার্বিশায়ারের বিপক্ষে অভিষেক ম্যাচ থেকে এখন পর্যন্ত দুই ম্যাচেই তার ঝুলিতে ১১ উইকেট।

এদিকে কেন্ট ও ল্যাঙ্কাশায়ারের মধ্যকার ম্যাচটি আজ তৃতীয় দিনে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্টের সামনে লক্ষ্য ১৪০ রান। দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৮৪ রান তুলেছে কেন্ট, ক্রিজে অপরাজিত আছেন তাওয়ান্দা মুই (৩৭) ও স্যাম নর্থইস্ট (২৩)। ১৩ ম্যাচে ১৭৬ পয়েন্ট নিয়ে কেন্ট বর্তমানে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া, তবুও কাউন্টিতে দুর্দান্ত ফর্মে খালেদ

আপডেট সময় : ০৪:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬