ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন ভোট এড়াতে সংসদ অধিবেশন মুলতবি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদ থেকে সরানোর লক্ষ্যে একটি অভিশংসন প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এই প্রস্তাবের ওপর ভোটাভুটি পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের অধিবেশন নির্ধারিত সময়ের আগেই মুলতবি ঘোষণা করেছেন স্পিকার মাইক জনসন। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের সাত সপ্তাহের প্রচারণায় অংশ নেওয়ার জন্য আইনপ্রণেতাদের আগেভাগেই ওয়াশিংটন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী অধিবেশনটি বৃহস্পতিবার পর্যন্ত চলার কথা ছিল। তবে বুধবার সন্ধ্যায় রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা সংক্রান্ত বিল পাসের পরই কার্যক্রম দ্রুত শেষ করা হয়। নভেম্বর নির্বাচনের আগে হাউস সদস্যরা আর ওয়াশিংটনে ফিরছেন না।

রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা থমাস ম্যাসি এই অভিশংসন প্রস্তাবটি উত্থাপন করেন। তার অভিযোগে বলা হয়েছে, ইরান যুদ্ধের পরিস্থিতি এবং ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনার ঘটনায় হেগসেথ ক্ষমতার অপব্যবহার করেছেন। ৩৪ পৃষ্ঠার এই প্রস্তাবে আরও দাবি করা হয়েছে যে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে সেনা মোতায়েন এবং তেল সম্পদ দখলের লক্ষ্যে মাদকবিরোধী অভিযানের আড়ালে ভেনিজুয়েলার সরকারপ্রধানকে আটক করে মার্কিন সংবিধানের গুরুতর লঙ্ঘন করেছেন প্রতিরক্ষামন্ত্রী। বিশেষ পদ্ধতিগত সুবিধার কারণে প্রস্তাবটি কয়েক দিনের মধ্যেই ভোটাভুটি পর্যায়ে নিয়ে যেতে বাধ্য হতেন নেতারা, আর সেই পরিস্থিতি এড়াতেই অধিবেশন মুলতবি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন ভোট এড়াতে সংসদ অধিবেশন মুলতবি

আপডেট সময় : ১০:২৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬