ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২ নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে বাংলাদেশ-তুরস্ক আলোচনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে তুরস্কের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ। গত মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত পৃথক দুটি বৈঠকে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও কৌশলগত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলপারসলান বায়রাকতার এবং তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হকের মধ্যকার বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি প্রাধান্য পায়। এর মধ্যে খনিজ সম্পদের অনুসন্ধান ও উন্নয়ন, সৌরশক্তি এবং এলএনজি পরিবহন ও অবকাঠামোগত উন্নয়নের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের পক্ষ থেকে রাষ্ট্রদূত আমানুল হক তুরস্কের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। আমন্ত্রণ গ্রহণ করে মন্ত্রী বায়রাকতার চলতি বছরেই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া দুই দেশের জ্বালানি মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার কাঠামো তৈরির লক্ষ্যে একটি সমঝোতা স্মারকের খসড়াও হস্তান্তর করা হয়েছে, যা পরবর্তী সুবিধাজনক সময়ে স্বাক্ষরের নির্দেশনা দেয়া হয়েছে।

একই দিনে অপর এক বৈঠকে বাংলাদেশের দূতাবাসের উপ-প্রধান ড. শাহানূর আলম এবং তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পর্ক ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের উপ-মহাপরিচালক ড. আলী এরহান ইলমাজ আলোচনা করেন। এই বৈঠকে আগামী ৯ থেকে ২০শে নভেম্বর আনতালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর ও অর্থবহ অংশগ্রহণ নিয়ে বিস্তারিত কথা হয়।

আলোচনায় জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের চ্যালেঞ্জ, বাস্তব অভিজ্ঞতা ও অগ্রাধিকারের বিষয়গুলো সম্মেলনে যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া সম্মেলন চলাকালীন জলবায়ু কূটনীতিতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়েছে। এ প্রেক্ষাপটে, কপ-৩১ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপমন্ত্রী ফাতমা ভারাঙ্কসহ তুরস্কের পরিবেশ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ প্রতিনিধিদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তুরস্কের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর গুরুত্ব তুলে ধরা হয় এবং উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে বাংলাদেশ-তুরস্ক আলোচনা

আপডেট সময় : ০৩:৪৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬