ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২ নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

ইরানের বৈধ অধিকার রক্ষায় পাশে থাকার ঘোষণা চীনের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বুধবার (১৬ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন। বেইজিং সফররত আরাঘচির সঙ্গে এই দ্বিপাক্ষিক আলোচনায় ওয়াং ই স্পষ্টভাবে জানিয়েছেন যে, ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় তেহরানের পাশে থাকতে প্রস্তুত বেইজিং। বিবিসি নিউজ ফার্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জোর দিয়ে বলেন, চীন ইরানের সঙ্গে সংলাপ ও সহযোগিতা আরও জোরদার করতে চায়। সেই সঙ্গে দেশটির বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়ে বেইজিংয়ের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি। বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ওয়াং ই ইরান ও যুক্তরাষ্ট্র—উভয় পক্ষকেই যুক্তিবোধ ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তাপ প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার হিসেবে চীন দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে উত্তেজনা প্রশমনের চেষ্টা চালিয়ে আসছে। এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেইজিংয়ের এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই আগামী সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওয়াশিংটন সফরের কথা রয়েছে, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ইরানের বৈধ অধিকার রক্ষায় পাশে থাকার ঘোষণা চীনের

আপডেট সময় : ১০:৪৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬