ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

বৃষ্টির শঙ্কা: না খেলেই সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশের মেয়েরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৬

এশিয়ান গেমসের ক্রিকেটে কোনো ম্যাচ না খেলেই সরাসরি সেমিফাইনালে পৌঁছে যেতে পারে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ চীন। কিন্তু জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি ঘিরে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত খেলা মাঠে না গড়ালে কোনো বল না খেলেই সেমিফাইনালের টিকিট পেয়ে যাবেন টাইগ্রেসরা।

আগামী ১৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা থাকলেও ক্রিকেটের লড়াই শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর থেকেই। জাপানের স্থানীয় সময় সকাল ৯টায় নাগোয়ায় মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ও চীনের। তবে সেপ্টেম্বর মাসটি নাগোয়া শহরের বছরের সবচেয়ে বৃষ্টিবহুল সময় হওয়ায় আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বর্তমানে সেখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে বাংলাদেশ দলও ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন করতে পারেনি।

অবশ্য ম্যাচটি আয়োজনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালাবেন আম্পায়ার ও আয়োজকেরা। যদি নির্ধারিত ২০ ওভারের ম্যাচ আয়োজন করা সম্ভব না হয়, তবে সুপার ওভারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণের চেষ্টা করা হবে। কিন্তু বৃষ্টির তীব্রতায় যদি সুপার ওভারও আয়োজন করা অসম্ভব হয়ে পড়ে, তবে দুই দলের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে জয়ী দল নির্ধারণ করা হবে।

এই নিয়মের কারণেই বড় সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ নারী দল। আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান যেখানে ১০ নম্বরে, সেখানে চীন রয়েছে অনেক পিছিয়ে ৩৭তম স্থানে। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, ম্যাচ পুরোপুরি পরিত্যক্ত হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকেই জয়ী ঘোষণা করা হয়। ফলে আবহাওয়া অনুকূলে না থাকলে র‍্যাঙ্কিংয়ের এই বিশাল ব্যবধানই বাংলাদেশকে সরাসরি সেমিফাইনালের টিকিট এনে দেবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বৃষ্টির শঙ্কা: না খেলেই সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় : ০৭:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬