ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ১০ ককটেল ও বিস্ফোরক উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল ও প্রায় ৫ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার মহারাজপুর এসমা কলেজ সংলগ্ন একটি আমবাগান থেকে এগুলো উদ্ধার করা হয়।

বুধবার র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই আমবাগানে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে সেখানে থাকা একটি ব্যাগ থেকে ১০টি ককটেল এবং একটি পলিথিন ব্যাগ থেকে ২ দশমিক ৮ কেজি গান পাউডার ও ২ দশমিক ১৫ কেজি কালো বারুদ সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। র‌্যাবের ধারণা, এলাকায় বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই দুষ্কৃতিকারীরা এসব বিপজ্জনক বিস্ফোরক সেখানে লুকিয়ে রেখেছিল। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ১০ ককটেল ও বিস্ফোরক উদ্ধার

আপডেট সময় : ০৫:৫৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬