ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয় জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

ইতালিতে হামলার শিকার বাঁধন, টিমের বিরুদ্ধে বর্জনের অভিযোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২১:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইতালি গিয়ে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নেওয়ার সময় মেস্ত্রে শহরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে তিনি লাঞ্ছিত হয়েছেন বলে দাবি করেছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সোমবার ১৪ সেপ্টেম্বর সকালে তিনি দেশে ফিরেছেন।

দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের কাছে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন বাঁধন। তিনি জানান, হামলার ঘটনার পর ইতালিতে অবস্থানরত তার সিনেমার টিমের সদস্যরা তাকে একরকম বর্জন করেছেন। বাঁধন বলেন, ‘আমার যে টিম, তারা আমাকে ডিজওন করেছে। ফেস্টিভ্যালের বাকি দিনগুলোতে তাদের সঙ্গে অংশ নিতে নিষেধ করেছে। এমনকি পরবর্তীতে টরন্টো ফিল্ম ফেস্টিভালে যাওয়ার কথা থাকলেও তারা আমাকে সেখানেও নিষেধাজ্ঞা দিয়েছে।’ তবে তার সহশিল্পী সুনেরাহ এবং জায়নিন ও তার মা তাকে এই কঠিন সময়ে যথেষ্ট সহযোগিতা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

হামলার পর রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে পাওয়া সহযোগিতার বিষয়টিও তিনি তুলে ধরেন। বাঁধন জানান, ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক, ইতালি সরকার, বাংলাদেশ সরকার এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস তাকে সব ধরনের সহায়তা প্রদান করেছেন। ঘটনার দিন রাতেই বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। এছাড়া ইতালি সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ বিভাগ তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দিয়েছে। উৎসবের পরিচালক নিরাপত্তা নিশ্চিত করতে তার থাকার ব্যবস্থা লিডোতে করেছিলেন।

দেশবাসীর সমর্থন ও ভালোবাসার কথা স্মরণ করে আবেগাপ্লুত বাঁধন বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেশের মানুষ, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বিরোধী ও সরকারি দলের নেতাকর্মী এবং প্রবাসী বাঙালিরা যে সাপোর্ট দিয়েছেন, তা আমি কখনো ভুলতে পারব না। এত কষ্ট করে এই গরমে যারা আমার জন্য অপেক্ষা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

উল্লেখ্য, গত মঙ্গলবার মেস্ত্রে শহরে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে, যার ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর ইতালিতে মামলা দায়ের করেন এই অভিনেত্রী। বিষয়টি জাতীয় সংসদেও আলোচিত হয়েছে, যেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই হামলাকে ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা’ হিসেবে অভিহিত করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

ইতালিতে হামলার শিকার বাঁধন, টিমের বিরুদ্ধে বর্জনের অভিযোগ

আপডেট সময় : ০১:২১:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬