ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কায় ওমরাহ পালন করে আবেগঘন পোস্ট অভিনেত্রী কেয়া পায়েলের কাফকার সাহিত্য ও ক্ষমতার জটিল সমীকরণ: এক গভীর বিশ্লেষণ আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করতে পারে, সতর্ক থাকার আহ্বান টুকুর নবাবগঞ্জে নানা কর্মসূচিতে চড়ারহাট গণহত্যা দিবস পালন যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: কর্মকর্তাদের দিকে সন্দেহের আঙুল গেতাফে ম্যাচে বার্সেলোনার একাদশে জেসুস, রাফিনিয়াকে ঘিরে নতুন পরিকল্পনা বেলকুচিতে অটোভ্যান চালককে হত্যার পর লাশ বালুচাপা, ৪ দিন পর উদ্ধার ২০২৬ বিশ্বকাপে অনলাইনে সবচেয়ে বেশি বিদ্বেষের শিকার আর্জেন্টিনা কুষ্টিয়ায় সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ এমপি আমির হামজার শেষ মুহূর্তে গোল করে ম্যানইউকে রুখে দিলো ১০ জনের টটেনহ্যাম

আপাতত প্রেস সেক্রেটারি নিয়োগ দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:১০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির খালি থাকা পদটি তিনি আপাতত পূরণ করছেন না। গত আগস্টের শেষ দিকে ক্যারোলিন লেভিট দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর থেকেই পদটি শূন্য পড়ে আছে।

রোববার আয়ারল্যান্ড থেকে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগামী কিছুদিন তারা নতুন কোনো প্রেস সেক্রেটারি নিয়োগের বদলে বিভিন্ন বিভাগের সচিবদের মাধ্যমেই নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজন করবেন। তবে তিনি নিশ্চিত করেছেন যে, শেষ পর্যন্ত এই পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে।

এর আগে ২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিট যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তার তীক্ষ্ণ ও কড়া জবাব দেওয়ার জন্য বেশ পরিচিত ছিলেন। গত মে মাসে দ্বিতীয় সন্তানের মা হওয়ার পর পরিবারের সঙ্গে সময় কাটানোর ইচ্ছায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছিলেন। লেভিটের পদত্যাগের পর থেকেই নতুন প্রেস সেক্রেটারি কে হতে পারেন, তা নিয়ে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা চলছে।

এদিকে, বর্তমানে ট্রাম্পের জনপ্রিয়তার সূচকে ধারাবাহিক নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একই সময়ে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের সম্ভাবনা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

আপাতত প্রেস সেক্রেটারি নিয়োগ দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ০১:১০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬