ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোট চুরির পর এবার বিক্ষোভের স্থানও চুরি করছে মোদি সরকার চরফ্যাশনে সারের ডিলারশিপ বিতর্কে স্ট্যাম্পে লিখে দায়িত্ব হস্তান্তর যুবদল নেতার শাহজালালে আটকা ১৩ হাজার যাত্রী, বাতিল ৮২ ফ্লাইট বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমদ জামালপুরের বকশীগঞ্জে ঘরের চালের সাথে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কৃষি ও কৃষককে গুরুত্ব দিয়ে দেশ গড়ার আহ্বান কৃষিমন্ত্রীর ধানমন্ডিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, পরে কারাদণ্ড চিংড়ি রপ্তানি বাড়াতে ৬০০ চাষিকে নিয়ে বিশেষ উদ্যোগ তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি

সরকারের কানে পানি ঢুকেছে, এটাই লংমার্চের অর্জন: হামিদুর রহমান আযাদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে আয়োজিত লংমার্চের মূল উদ্দেশ্য সফল হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। রোববার ঢাকায় ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চের প্রস্তুতি বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংসদ নেতা লংমার্চকে সম্বোধন করতে বাধ্য হয়েছেন, যা সরকারের জবাবদিহিতার আওতায় জনগণের দাবি পূরণে চাপ সৃষ্টির একটি বড় সাফল্য। তিনি বলেন, 'যে ভাষায় বলেন না কেন, আমাদের বড় অর্জন হলো—সরকারের কানে পানি ঢুকেছে।'

হামিদুর রহমান আযাদ দেশের বর্তমান অর্থনৈতিক ও জনজীবনের দুর্বিষহ পরিস্থিতির ওপর আলোকপাত করে বলেন, এই সংকট নিরসনে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। সরকার এখন পর্যন্ত কোনো প্রস্তাব আমলে না নেওয়ায় ১১ দলের জোট রাজপথে লড়াই চালিয়ে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে তিনি রংপুরে একই পরিবারের চারজন খুনের ঘটনার উদাহরণ দেন। তিনি জানান, তাদের সংসদ সদস্যরা সংসদে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং রাজপথেও ভূমিকা পালন করছেন। এছাড়া দুর্নীতি দমন, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের প্রতিশ্রুতি সরকার রাখেনি বলেও তিনি অভিযোগ করেন।

আগামী ১৯ তারিখ দ্বিতীয় লংমার্চের কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, মানিক মিয়া এভিনিউতে সকাল ৭টায় জমায়েত হয়ে ৮টা পর্যন্ত উদ্বোধনী সভা অনুষ্ঠিত হবে। এরপর গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুর জেলা স্কুল মাঠে সমাপনী জনসভা অনুষ্ঠিত হবে। পথে পাঁচটি পথসভা নির্ধারিত রয়েছে। তিনি আরও জানান, দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি বিগত ফ্যাসিস্ট আমলকেও ছাড়িয়ে যাওয়ায় ১১ দলের আন্দোলনের দাবি ছয় দফা থেকে সাত দফায় উন্নীত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী, খেলাফত মজলিসের মহাসচিব রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর ও মহাসচিব মুফতি আবদুল মাজেদ আতহারী, খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজী, এবি পার্টির অ্যাডভোকেট আবদুল আল মামুন রানা, বিডিপির মহাসচিব নিজামুদ্দিন নাইম এবং বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সরকারের কানে পানি ঢুকেছে, এটাই লংমার্চের অর্জন: হামিদুর রহমান আযাদ

আপডেট সময় : ০২:৪৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬