ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই

১৮ সেপ্টেম্বর থেকেই শুরু ঘরোয়া ফুটবল মৌসুম, অনড় বাফুফে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ফুটবল লিগ শুরুর মাধ্যমে নতুন ঘরোয়া ফুটবল মৌসুম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফেডারেশনের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি তাদের পূর্বনির্ধারিত এই তারিখেই অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে মোহামেডানসহ বেশ কয়েকটি ক্লাব লিগের তারিখ পেছানোর জন্য বাফুফের কাছে দাবি জানিয়েছিল। মোট ১৩টি ক্লাবের মধ্যে ১০টি ক্লাব বাফুফে সভাপতির কাছে ৬ দফা দাবি সম্বলিত একটি চিঠি দিয়েছিল। তাদের অন্যতম প্রধান দাবি ছিল, জাতীয় দলের খেলার সময় যাতে ঘরোয়া ফুটবলের সূচিতে কোনো বিঘ্ন না ঘটে। এমনকি আসিয়ান কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপের পর লিগ শুরু করার প্রস্তাবও দিয়েছিল ক্লাবগুলো। তবে বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি এই দাবিগুলো উপেক্ষা করেছে।

শনিবার ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে। লিগের ম্যাচগুলো আগের মতোই শুক্র ও শনিবার এবং ফেডারেশন কাপের খেলাগুলো মঙ্গলবার অনুষ্ঠিত হবে। লিগের জন্য নির্ধারিত ৮টি ভেন্যুর মধ্যে গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ এবং ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপের ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি।

বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান জানিয়েছেন, এবারের মৌসুম ফিফা উইন্ডোর মধ্যেও চলমান থাকবে। বিশেষ করে আসিয়ান কাপ চলাকালীন সময়েও লিগের দুটি রাউন্ড অনুষ্ঠিত হবে। ক্লাবগুলোর আপত্তির বিষয়ে তিনি বলেন, সব ক্লাবই ফেডারেশন কাপ ও লিগে অংশ নেবে বলে আশা করছি। যেসব ক্লাব দাবি জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই তাদের সঙ্গে বাফুফে সভাপতি আলোচনায় বসবেন।

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২৫ আগামী ১৮ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ফুটবল লিগ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল মৌসুম।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

১৮ সেপ্টেম্বর থেকেই শুরু ঘরোয়া ফুটবল মৌসুম, অনড় বাফুফে

আপডেট সময় : ১১:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬