ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদক নির্মূলে গিয়েছিলাম, জমি দখল বা চাঁদাবাজি নয়: ইশরাক রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: শামা ওবায়েদ ১৩০ বছর বয়সে হজ করা আলজেরিয়ার প্রবীণ নারী আর নেই ইসলামপুর প্রেসক্লাবে সংবর্ধিত ডেইলি বাংলাদেশের সম্পাদক শাহিদুর রহমান শাহিদ রাশিয়ার যুদ্ধে প্রাণ হারালেন কুমিল্লার চান্দিনার যুবক সাগর আইসিসির নতুন বলের নিয়মে ব্যাকফুটে বাংলাদেশ ইসরাইলি সেনাবাহিনীতে সামরিক দায়িত্ব এড়াতে পলাতক ১ লাখ ১০ হাজার জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মস্তকবিহীন লাশ উদ্ধার এলডিসি উত্তরণ তিন বছর পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই পাওয়ার আশা বাণিজ্যমন্ত্রীর

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ ট্রলার জব্দ, পালিয়ে গেল শিকারিরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূর্ব সুন্দরবনের নারিকেলবাড়ীয়া এলাকায় নিয়মিত টহলের সময় হরিণ শিকারীদের একটি ট্রলার ও বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির বনরক্ষীরা এই অভিযান পরিচালনা করেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা বঙ্গোপসাগরের নারিকেলবাড়ীয়া এলাকায় একটি ট্রলার দেখতে পেয়ে সেটিকে থামানোর সংকেত দেন। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা ৬ থেকে ৭ জন শিকারী দ্রুত ট্রলারটি সুন্দরবনের পাড়ে ভিড়িয়ে বনের ভেতরে পালিয়ে যায়।

শিকারীরা ট্রলার থেকে লাফিয়ে পড়ার সময় সেটি ঢেউয়ের তোড়ে ডুবে যেতে শুরু করে। বনরক্ষীরা দ্রুত পদক্ষেপ নিয়ে অর্ধ-ডুবন্ত ট্রলারটিকে টেনে শেলারচরে নিয়ে আসেন। তল্লাশি চালিয়ে ট্রলার থেকে ৪ বস্তা হরিণ শিকারের মালা ফাঁদ উদ্ধার করা হয়। বনরক্ষীরা জানান, ট্রলারটি ডুবে যাওয়ার সময় ককশীট ভর্তি বরফসহ শিকারীদের ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম সাগরে ভেসে গেছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, অজ্ঞাত পরিচয়ের একটি শিকারী চক্র ককশীট ভর্তি বরফ ও মালা ফাঁদ নিয়ে হরিণ ধরার উদ্দেশ্যে সাগরপথে নারিকেলবাড়ীয়া এলাকায় এসেছিল। বনরক্ষীরা ঝুঁকি নিয়ে সাগরে ডুবতে থাকা ট্রলারটি উদ্ধার করেছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলের সময় বঙ্গোপসাগরের নারিকেলবাড়ীয়া এলাকায় একটি ট্রলার দেখে সেটিকে থামাতে নির্দেশ দেয়। বনরক্ষীদের দেখতে পেয়ে ট্রলার আরোহী ৬/৭ জন শিকারী ট্রলারটি সুন্দরবনের পাড়ে ভিড়িয়ে লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পা

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ ট্রলার জব্দ, পালিয়ে গেল শিকারিরা

আপডেট সময় : ০১:৪৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬