ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের পথ দেখিয়েছে: নেহা বোরা সৌদি আরবে হুতি হামলা: শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত চালক শাহরাস্তিতে স্কুল ফাঁকি দিয়ে ঘোরাফেরা করায় ১৬ শিক্ষার্থী আটক ভোলায় নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প, এলাকাবাসীর আনন্দ দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে মা ইলিশ নিধন হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের দুটি জাহাজে হামলা, একটি ডুবেছে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ সাজেক ভ্রমণ নিষেধাজ্ঞা: ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে খাগড়াছড়িতে মানববন্ধন

লালমনিরহাট সীমান্তে ৭৬ পিস ভারতীয় স্বর্ণকাতান শাড়ি জব্দ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্বর্ণকাতান শাড়ি জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। বিজিবির টহল দলের তাড়া খেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টার দিকে অনন্তপুর বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অন্তর্গত বালাবাড়ী নামক স্থানে একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে ধাওয়া করেন বিজিবি সদস্যরা। এ সময় চোরাকারবারিরা তাদের সাথে থাকা বস্তাগুলো ফেলে রেখে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া বস্তাগুলো থেকে ৭৬ পিস ভারতীয় স্বর্ণকাতান শাড়ি উদ্ধার করা হয়। ১৫ বিজিবি থেকে জানানো হয়েছে, জব্দকৃত এই শাড়িগুলোর আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৬০ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, দেশের sovereignty ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চালানো হচ্ছে। স্পর্শকাতর সীমান্ত পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং এ ধরণের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

লালমনিরহাট সীমান্তে ৭৬ পিস ভারতীয় স্বর্ণকাতান শাড়ি জব্দ

আপডেট সময় : ১১:৪১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬