ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবরে শুরু হচ্ছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ: রোসাটম লাকসাম প্রেস ক্লাবের কমিটি গঠনে এমপির নির্দেশ, সাংবাদিক মহলে বিতর্ক শিশুর অন্ধত্ব প্রতিরোধে আরওপি স্ক্রিনিং ও সচেতনতার আহ্বান ‘সোলজার’ সিনেমার চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াচ্ছেন চিত্রনায়িকা ঐশী কেবিনে থাকলে বেঁচে ফিরতাম না: হরমুজে হামলার বর্ণনা বাংলাদেশি নাবিকের রাজধানীতে বেপরোয়া চাঁদাবাজ: ডিএমপির তালিকায় ১২৮০ জনের নাম মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রকৃত তালিকা তৈরির সুপারিশ সংসদীয় কমিটির রায়েরবাজার কবরস্থানে ককটেল সন্দেহে এসআরবি, বাণিজ্য মেলায়ও উদ্ধার আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ১২৬১ কোটি টাকার প্রকল্প একনেকে বাজারে সিন্ডিকেট নয়, সুস্থ প্রতিযোগিতা জরুরি: প্রতিযোগিতা কমিশন

ডাইনি রূপে ইয়ামি, ‘নয়্যি নাভেলি’র টিজারে হাসির ঝলক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন সিনেমা ‘নয়্যি নাভেলি’-তে একেবারে ভিন্ন এক অবতারে দর্শকদের সামনে হাজির হচ্ছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। আসন্ন এই ফ্যান্টাসি-ফ্যামিলি এন্টারটেইনার সিনেমাটির টিজার আজ প্রকাশিত হয়েছে, যেখানে ছবির মজার ও রহস্যময় আবহের এক ঝলক দেখা মিলেছে।

গল্পের শুরু একটি সাধারণ পরিবারের ঘরোয়া পরিবেশ দিয়ে। হঠাৎ করেই পরিবারের নতুন বউকে নিয়ে সন্দেহ প্রকাশ করেন তার দেবর। সে চিৎকার করে বলে ওঠে, ‘ভাবি ডাইনি হ্যায়—ভাবি ডাইনি’। এরপরই পর্দায় ইয়ামি গৌতমের উপস্থিতি ঘটে, যেখানে তার চোখে-মুখে রহস্য এবং কথায় রসিকতার ছাপ স্পষ্ট। ইয়ামিকে বলতে শোনা যায়, ‘শুধু ডাইনি? দুটো ডাইনি, তিনটে পিশাচ আর চারটে ভূত তো আমি নাশতায়ই খেয়ে ফেলি।’ এই সংলাপটিই মূলত টিজারে ভয় ও হাসির মিশেলের ইঙ্গিত দেয়।

বালাজি মোহন পরিচালিত এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শর্মা ও দিব্য নিধি শর্মা। আনন্দ এল রাই ও শর্মার প্রযোজনায় কালার ইয়েলোর সঙ্গে অ্যামাজন এমজিএম স্টুডিওসের এটি প্রথম যৌথ প্রযোজনা। ছবিটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জি ভি প্রকাশ কুমার।

সাম্প্রতিক সময়ে ‘হক’ ও ‘আর্টিকেল ৩৭০’-এর মতো সিনেমায় ইয়ামিকে গম্ভীর চরিত্রে দেখা গেলেও, ‘নয়্যি নাভেলি’তে তিনি সেই পরিচিত ছক ভেঙে অভিনয় করছেন। এছাড়া সর্বশেষ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে তাকে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল। আগামী দশেরায় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। টিজার বলছে, ভয়, ফ্যান্টাসি আর হাসির এক অদ্ভুত মিশ্রণ নিয়ে দর্শকদের সামনে আসছেন ইয়ামি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ডাইনি রূপে ইয়ামি, ‘নয়্যি নাভেলি’র টিজারে হাসির ঝলক

আপডেট সময় : ০১:২১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬