ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড় নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের

ব্রিকস সম্মেলন: দিল্লিতে পুতিন ও শি জিনপিংয়ের সফর ঘিরে নজিরবিহীন নিরাপত্তা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দিল্লি সফরকে ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন সতর্কতামূলক ব্যবস্থা।

সূত্রের খবর অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ১১ সেপ্টেম্বর এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ১২ সেপ্টেম্বর দিল্লিতে এসে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এই দুই বিশ্বনেতার আগমনকে কেন্দ্র করে তাদের যাতায়াতের পথ এবং অবস্থান করার হোটেলগুলোতে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

রুশ প্রেসিডেন্ট পুতিনের সুরক্ষায় ইতিমধ্যেই চার স্তরের একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্যও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ভিআইপিদের যাতায়াতের রুটগুলো বারবার মহড়ার মাধ্যমে চূড়ান্ত করা হচ্ছে এবং তারা যে সমস্ত হোটেলে অবস্থান করবেন, সেখানকার কর্মীদের পরিচয় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ সড়ক এবং হোটেলগুলোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়েছে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে কমান্ডো এবং আধা-সামরিক বাহিনীর জওয়ানদের।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ব্রিকস সম্মেলন: দিল্লিতে পুতিন ও শি জিনপিংয়ের সফর ঘিরে নজিরবিহীন নিরাপত্তা

আপডেট সময় : ১১:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬