ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

পাবনা কালেক্টরেটে কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে পাবনা কালেক্টরেটের ১৭-২০তম গ্রেডের কর্মচারীদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বছরে ৬০ ঘণ্টা বাধ্যতামূলক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সরকারি কর্মচারীরা জনগণের সেবার প্রথম সারির কর্মী। সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীরা সরকারি বিধি-বিধান, অফিস ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়ন সম্পর্কে আরও সমৃদ্ধ হবেন। একজন দক্ষ কর্মচারী দপ্তরের কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এছাড়া তিনি যোগ করেন, শুধু নিয়ম জানাই যথেষ্ট নয়, বরং নিয়মের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা একজন সরকারি কর্মচারীর প্রধান দায়িত্ব।

প্রশিক্ষণ কর্মসূচিতে ১৭-২০তম গ্রেডের কর্মচারীদের সরকারি দপ্তরের বিভিন্ন নিয়ম-কানুন, অফিস ব্যবস্থাপনা, শৃঙ্খলা, আচরণবিধি, নথি ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আয়োজকরা জানান, কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতেই এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরা ইয়াসমিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, এনডিসি সুবীর নন্দী সরকার নয়ন, আরডিসি সালমা আক্তার, গাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, কালেক্টরেট কর্মচারী সমিতির সভাপতি আখতারুজ্জামান আখতার এবং পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পাবনা কালেক্টরেটে কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ০৩:৩৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬