ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৩ জন হাসপাতালে ভর্তি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৩৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ হাজার ৫৫৩ জন। কেবল গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪২৬ জন।

বুলেটিনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার সংখ্যা ৬০২ জন। অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ২৫৫ জন, রংপুরে ১৭৪ জন, চট্টগ্রামে ১৬৯ জন, বরিশালে ১৬৫ জন এবং ময়মনসিংহে ৮৮ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৩৩ জনের। মাসভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, আগস্ট মাসে সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি সেপ্টেম্বর মাসের প্রথম আট দিনেই প্রাণ হারিয়েছেন ৩৬ জন। জুলাই মাসেও ৩৬ জনের মৃত্যু হয়েছিল। এর আগে জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৩ জন হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ১১:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬