ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিন ছুটির সুযোগ মোস্তাফিজুর নূর ইমরানের নতুন ওয়েব কনটেন্ট ‘জাদুকর’ যৌথ তালিকার চেয়ে অনেক বেশি বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী স্থানীয় নির্বাচনে কোন্দল এড়াতে একক প্রার্থী দেবে বিএনপি পীরগাছায় শাশুড়ির সামনে চড় খেয়ে বাবাকে হত্যা করল ছেলে লংমার্চে বক্তব্য দিয়ে কেউ কেউ বাঘ সাজতে চান: শেখ ফরিদ আহমেদ মানিক হারাম উপার্জন মূল্যহীন: ইসলামের দৃষ্টিতে উপার্জনের বিধান ও জবাবদিহিতা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল ঝড় ও বন্যা, বিদ্যুৎহীন হাজার হাজার গ্রাহক সিলেটে বাণিজ্য মেলা নিয়ে ব্যবসায়ী ও রাজনৈতিক মহলে অনিশ্চয়তা নানা সংকটে বান্দরবানের পর্যটন শিল্প, ব্যাহত হচ্ছে বিনোদন ব্যবস্থা

লালমোহনে উপজেলা মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহনে উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সমন্বয় সভা এবং আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার জন্য আহ্বান জানানো হয়।

উক্ত সভায় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, ওসি মো. নজরুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল এবং পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু উপস্থিত ছিলেন। এছাড়া সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

লালমোহনে উপজেলা মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৩৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬