ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ

ইতালিতে বাঁধনকে হেনস্তাকারীরা খুনিদের দালাল: সারজিস আলম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬: ৩৮

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি নিজেদের ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে বাঁধনের ওপর চড়াও হচ্ছেন। এ সময় তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে পানি ও পচা ডিম ছুড়ে মারা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় বাঁধন নিজেই এই হামলার বর্ণনা দেন। তিনি জানান, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘোরার সময় একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, কোক ও ডিম ছোড়ে এবং তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়। বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করে এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করে। এ সময় তার ভাইয়ের স্ত্রীকে ধাক্কা দেওয়ার ঘটনাও ঘটে। তিনি আশা প্রকাশ করেন যে, ভেনিসে অবস্থানরত সজীব ওয়াজেদ জয় বিষয়টি সম্পর্কে অবগত হবেন।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বাঁধনের পাশে দাঁড়িয়েছেন। সোমবার দিনগত রাতে ফেসবুক পোস্টে তিনি হামলাকারীদের ‘খুনিদের দালাল’ ও ‘বিবেকবোধ বিক্রি করে দেওয়া নরপশু’ হিসেবে অভিহিত করেন। সারজিস আলম বলেন, “আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য এবং মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।”

তিনি আরও লেখেন, “যারা আপনাকে আক্রমণ করেছে তারা যতটা না বাঙালি ভাই, তার চেয়ে বেশি খুনিদের দালাল। এদের শুধু মানুষের মতো একটা দেহ আছে, কিন্তু মনুষ্যত্ব পচে গিয়েছে। খুনি হাসিনার দালালি করা এসব নরপশুদের থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না।” বাঁধনকে এসব ঘটনায় কষ্ট না পাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, পুরো বাংলাদেশ তার পাশে আছে। উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা এই অভিনেত্রী আন্তর্জাতিক গণমাধ্যমেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোচ্চার ছিলেন, যা এই হামলার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইতালিতে বাঁধনকে হেনস্তাকারীরা খুনিদের দালাল: সারজিস আলম

আপডেট সময় : ০৬:৪৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬