ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলে ১২টি ভাষা শেখার সুযোগ ৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ কারাবাস ও বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী পটিয়ায় দুই ইউনিয়নের রশি টানাটানিতে ৩০ পরিবারের চরম দুর্ভোগ আটঘরিয়ায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশে হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা, মৌলভীবাজার ও খুলনা জেলায় একজন করে মোট তিনজন মারা গেছেন।

একই সময়ে সারাদেশে ৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৯৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৪৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যা নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা এক লাখ ৬৪ হাজার ১৪৮ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন রোগী।

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৩৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৪৫

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

দেশে হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু

আপডেট সময় : ০৪:৫১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬