ঢাকা ১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি কাশেম মিয়া গ্রেপ্তার ইউপি নির্বাচন: বিএনপির সামনে তৃণমূল সামলানোর বড় পরীক্ষা সৌদি আরবে হুতি হামলা: শাহজালাল থেকে ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের সংবিধান ও গণতন্ত্রের হত্যাকারীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে: রাহুল গান্ধী ১২ কোটি মানুষ রক্তদানে সক্ষম, তবুও কেন দেশে রক্তের সংকট? হুতিদের হামলার মুখে প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ৩৪ কোটি টাকার ম্যাটস এখন নেশাখোরদের আস্তানা, ৪ বছর ধরে পরিত্যক্ত ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২% ও মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে নিউ ইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্থা, ভিডিও ভাইরাল

নরসিংদীতে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬: ২৮। নরসিংদীর শিবপুরের ভরতেরকান্দি এলাকায় পারিবারিক বিরোধের জেরে বাবাকে নৃশংসভাবে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগে শাকিল চৌধুরী (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান শিবপুর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক বিরোধের সূত্র ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পর নিহতের অপর ছেলে নুরুন্নবী রাশেদ বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর শিবপুর মডেল থানা পুলিশ ও জেলা পুলিশের একটি বিশেষ টিম যৌথ অভিযান পরিচালনা করে। শুক্রবার রাতে গাজীপুরের পূবাইল থানার হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শাকিল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:২৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬