ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

‘স্পর্ধা’ সিনেমা দিয়ে আবারও বড়পর্দায় রঞ্জিত ও কোয়েল মল্লিক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক আবারও রূপালি পর্দায় ফিরছেন নতুন সিনেমা নিয়ে। অন্নপূর্ণা বসুর পরিচালনায় ‘স্পর্ধা’ নামের এই চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করবেন মেয়ে কোয়েল মল্লিক। এই ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে।

এর আগে গত বছর অন্নপূর্ণা বসুরই ‘স্বার্থপর’ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ বিরতি ভেঙে পর্দায় জুটি বেঁধেছিলেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। সেই ছবিতে কোয়েলের আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের কার্যালয়ে নতুন সিনেমা ‘স্পর্ধা’র শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় এবং পরিচালক অন্নপূর্ণা বসু।

এই সিনেমার হাত ধরে দীর্ঘ দিন পর আবারও পর্দায় জুটি বাঁধতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক। চলতি মাসের শেষের দিকেই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুর দিকেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্পর্ধা’।

সিনেমাটির প্রযোজক নিসপাল সিং রানের ভাবনায় ‘স্পর্ধা’র চিত্রনাট্য লিখেছেন সদীপ ভট্টাচার্য। মূলত একজন স্বাধীনচেতা নারীর জীবনসংগ্রামের গল্প উঠে আসবে এই চলচ্চিত্রে। যেখানে দেখানো হবে একজন নারী কীভাবে নিজের কাজের সঙ্গে কোনো আপস না করে একাধারে সংসার ও ক্যারিয়ার সামলান এবং নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

‘স্পর্ধা’ সিনেমা দিয়ে আবারও বড়পর্দায় রঞ্জিত ও কোয়েল মল্লিক

আপডেট সময় : ১২:১৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬