ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয় জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ

পুলিশে অফিসার কেনাবেচার সিন্ডিকেট: কোটি টাকার বাণিজ্যে অস্থির প্রশাসন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পুলিশ প্রশাসনে নিয়োগ, পদোন্নতি এবং পোস্টিং নিয়ে বাণিজ্য নতুন কোনো ঘটনা নয়, তবে সাম্প্রতিক সময়ে এটি মহামারি আকার ধারণ করেছে। বাড়তি সুবিধা ছাড়া এখন কোনো প্রশাসনিক কাজই সম্পন্ন হয় না। এর মধ্যে নতুন করে অফিসার কেনাবেচার একটি শক্তিশালী সিন্ডিকেটের অস্তিত্বের খবর পাওয়া যাচ্ছে। এই সিন্ডিকেট এলাকাভিত্তিক দরদাম করে অফিসারদের পোস্টিং ও পদোন্নতির বিষয়টি নিয়ন্ত্রণ করছে।

সর্বশেষ খবর অনুযায়ী, একজন জেলা পুলিশ সুপারকে তিন কোটি টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার ঘটনাও চাউর হয়েছে। ওসি থেকে শুরু করে পুলিশ সুপার পর্যায়ের নিয়োগ বাণিজ্য বর্তমানে বেশ জমজমাট। বিশেষ করে যে সব জেলায় মাদকের বিস্তার বেশি, সেসব এলাকায় এই কারবার সবচেয়ে সক্রিয়। সুনির্দিষ্ট কোনো নিয়মনীতি না থাকার সুযোগ নিয়ে এই সিন্ডিকেট দিন দিন তাদের বিস্তৃতি ঘটাচ্ছে। আগে তদবিরের মাধ্যমে কাজ হলেও বর্তমানে তদবিরে খুব একটা কাজ হচ্ছে না, বরং বাণিজ্যের ওপরই নির্ভর করতে হচ্ছে।

যোগ্যতা ও মেধার ভিত্তিতে পদোন্নতি বা পোস্টিংয়ের সুযোগ কমে আসায় মাঠ প্রশাসনে এর নেতিবাচক প্রভাব পড়ছে। অনেকে যোগ্যতা থাকা সত্ত্বেও বদলি বা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন, আর যারা এর সুযোগ পাচ্ছেন তাদের বেশিরভাগকেই ভিন্নপথে হাঁটতে হচ্ছে। ৫ই আগস্টের পর থেকে পুলিশ প্রশাসনে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা গত দুই বছরেও কাটেনি। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে না পারায় পুলিশ প্রশাসনে এখনো আস্থার সংকট রয়ে গেছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং খুন-খারাবিসহ অপরাধ বাড়ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের শাসনামলেও পুলিশ প্রশাসন ঘুরে দাঁড়াতে পারেনি, বরং মব সন্ত্রাস ও অস্থিরতায় প্রশাসন অনেকটা কাবু হয়ে আছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

পুলিশে অফিসার কেনাবেচার সিন্ডিকেট: কোটি টাকার বাণিজ্যে অস্থির প্রশাসন

আপডেট সময় : ১২:০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬