ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড ১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু মিরপুরে জাতীয় নাগরিক পার্টির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতার নিন্দা জানাল ফ্রান্স এশিয়ান গেমসে আর্চারিতে সম্ভাবনা জাগিয়েও শূন্য হাতে বাংলাদেশ শাহজালাল ইসলামী ব্যাংকের ৪১৩তম পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রভাব ব্যক্তিগত জীবনে পড়েছিল এমি রসমের কোহলির মাইলফলক ও গিলের সেঞ্চুরি: ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ভারতের জয় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কটিয়াদীতে বিএনপির বিক্ষোভ মিছিল চুয়েটে ‘৫৬?’ লেখা কার্ড হাতে শিক্ষার্থীদের প্রতীকী প্রশ্নযাত্রা

চট্টগ্রাম কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় নুরুল ইসলাম (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি মিরসরাই সদরের একটি বেসরকারি হাসপাতালে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গত ৩১ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়েছিল। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয় এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ২টার দিকে নুরুল ইসলাম বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়, তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামের মৃত্যু

আপডেট সময় : ০৮:১৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬