ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে স্কুলে শিক্ষক-শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল দুর্যোগ মোকাবিলায় তালতলীতে ৬০ স্বেচ্ছাসেবককে বিশেষ প্রশিক্ষণ বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলে ১২টি ভাষা শেখার সুযোগ ৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ কারাবাস ও বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

বন্যাদুর্গতদের প্রাণ বাঁচাতে আকাশে লড়ছেন নেপালের কপ্টার পাইলট প্রিয়া

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫০:২৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৪৮

নেপালের ভয়াবহ বন্যায় পানিবন্দি ও দুর্গত মানুষদের উদ্ধার করতে একের পর এক বিপজ্জনক অভিযান চালিয়ে যাচ্ছেন দেশটির প্রথম নারী হেলিকপ্টার চালক ক্যাপ্টেন প্রিয়া অধিকারী। ইতিমধ্যে শতাধিক উদ্ধার অভিযানে অংশ নিয়ে তিনি দুই শতাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন। নিখোঁজদের সন্ধান ও জীবিতদের উদ্ধারে এখনো নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাহসী এই বৈমানিক।

এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে প্রিয়া অধিকারী বলেন, বন্যাবিধ্বস্ত উপত্যকার আকাশপথ ছিল অত্যন্ত ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ। দুর্গত এলাকায় একই সময়ে একসঙ্গে অনেক হেলিকপ্টার ও উড়োজাহাজ চলাচল করায় সেখানে বিমান চালনা করা ছিল চরম কঠিন। এর ওপর কাদা ও ধ্বংসস্তূপে ঢাকা অনিরাপদ স্থানে হেলিকপ্টার অবতরণ করানো ছিল এক বড় ধরনের কারিগরি চ্যালেঞ্জ।

উদ্ধার অভিযানের মানবিক দিকটি তুলে ধরে এই নেপালি ক্যাপ্টেন জানান, যাদের তিনি মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছেন, তাদের সঙ্গে তাঁর এক গভীর মানসিক সম্পর্ক তৈরি হয়েছে। তবে এখনো অনেক মানুষ নিখোঁজ থাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। বন্যা উপত্যকায় তৈরি হওয়া ভয়াবহ মানবিক সংকট মোকাবিলায় আরও জরুরি সহায়তা ও ত্রাণ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

দুর্গতদের উদ্ধারের পাশাপাশি মৃতদের লাশ উদ্ধারের ক্ষেত্রেও কিছু সংকটের কথা জানান প্রিয়া। তিনি বলেন, উদ্ধার তৎপরতা সচল রাখতে লাশ বহনের জন্য প্রয়োজনীয় বডি ব্যাগসহ বিভিন্ন জরুরি সরঞ্জামের তীব্র ঘাটতি রয়েছে, যা দ্রুত পূরণ করা প্রয়োজন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বন্যাদুর্গতদের প্রাণ বাঁচাতে আকাশে লড়ছেন নেপালের কপ্টার পাইলট প্রিয়া

আপডেট সময় : ০২:৫০:২৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬