ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন, ওসির বিরুদ্ধে ক্ষোভ মানবজমিন-এ রিপোর্টার পদে লিখিত পরীক্ষা ২৯ সেপ্টেম্বর বরিশালে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ ভাঙ্গায় ১২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ মা-মেয়েসহ তিনজন আটক জুড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ নতুন তিন আইনে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা সংকুচিত হয়েছে: এইচআরডব্লিউ ৮৫ বছর বয়সে না ফেরার দেশে মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান নবীনগরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন শারমিন সুলতানা জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ও কূটনৈতিক তৎপরতা টাঙ্গাইলে রডের বদলে বাঁশ: সাব-ঠিকাদার গ্রেপ্তার, তদন্ত কমিটি গঠন

নতুন বোর্ড অব গভর্নরস পেল ইসলামিক ফাউন্ডেশন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের (ইফা) জন্য নতুন বোর্ড অব গভর্নরস গঠন করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে ইসলামিক ফাউন্ডেশন আইন ১৯৮৩-এর ৬(১) ধারা অনুযায়ী এই প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন এই বোর্ডে দেশের প্রখ্যাত আলেমদের মধ্য থেকে পাঁচজনকে গভর্নর হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে, যার মধ্যে তিনজন নতুন হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়া তিন আলেম হলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী; মারকাজুল হুদা আল-ইসলামী বাংলাদেশের মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি আজহারুল ইসলাম এবং নূরে মদিনা আল-আরাবিয়া মাদরাসার প্রিন্সিপাল ও যাত্রাবাড়ীর বাইতুল মামুর জামে মসজিদের খতিব এবং সম্মিলিত ইমাম-খতিব পরিষদের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ। এর আগে থেকে বোর্ডে দায়িত্ব পালন করছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক এবং চরমোনাই আহসানাবাদ রশীদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

প্রজ্ঞাপন অনুযায়ী, ধর্মমন্ত্রী পদাধিকারবলে বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া পদাধিকারবলে গভর্নর হিসেবে থাকছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক। মহাপরিচালক একইসঙ্গে বোর্ডের সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন।

বোর্ডে সরকার মনোনীত দুইজন সংসদ সদস্যকেও গভর্নর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন ধর্ম প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার এবং কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদাধিকারবলে নিযুক্ত গভর্নর ছাড়া অন্য গভর্নরদের মেয়াদ হবে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন বছর। তবে এই সময়সীমা পার হওয়ার পরও সরকার নতুন গভর্নর মনোনয়ন না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করে যাবেন। সরকার প্রয়োজনে যেকোনো সময় পদাধিকারবলে নিযুক্ত গভর্নর ছাড়া অন্য গভর্নরদের পরিবর্তন বা তাদের পদ শূন্য ঘোষণা করার ক্ষমতা রাখে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নতুন বোর্ড অব গভর্নরস পেল ইসলামিক ফাউন্ডেশন

আপডেট সময় : ১০:৫৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬