ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

দুর্ঘটনার কবলে হেফাজত আমীরের গাড়ি, অক্ষত মুহিব্বুল্লাহ বাবুনগরী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হেফাজতে ইসলামের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী একটি গাড়ি বুধবার দুর্ঘটনার কবলে পড়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আমীরের ব্যক্তিগত সচিব রহমত উল্লাহ জানিয়েছেন, নোয়াখালীর একটি নির্ধারিত কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে ফটিকছড়ি থেকে রওনা হয়েছিলেন তারা। মহিপালে পৌঁছানোর ঠিক আগমুহূর্তে পেছন থেকে একটি লোকাল বাস তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের ফলে গাড়ির পেছনের কাচ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভাগ্যক্রমে হেফাজত আমীর ও তার সঙ্গে থাকা সফরসঙ্গীরা সবাই অক্ষত রয়েছেন। দুর্ঘটনার পরপরই সফরসঙ্গীরা বাসটিকে মহিপাল পর্যন্ত অনুসরণ করে আটক করেন। এরপর অন্য একটি গাড়িতে করে আমীর ও তার সঙ্গীরা নিরাপদে নোয়াখালীর মাইজদীতে পৌঁছে তাদের গন্তব্যে পৌঁছান।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান জানান, বাসের ধাক্কায় গাড়িটির পেছনের গ্লাস ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তারা অবগত আছেন এবং বর্তমানে হাইওয়ে পুলিশ বিষয়টি দেখছে। তিনি আরও জানান, হেফাজত আমীরের পক্ষ থেকে গাড়িটি রেখে স্থানীয়ভাবে চালকের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করার কথা বলা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

দুর্ঘটনার কবলে হেফাজত আমীরের গাড়ি, অক্ষত মুহিব্বুল্লাহ বাবুনগরী

আপডেট সময় : ০৮:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬