ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে ইউটিউবার সালমান মুক্তাদির আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ছোটদের সময় প্রকাশনী’র ৮ নতুন বইয়ের প্রকাশ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ, তাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ: রাষ্ট্রপতি মোহাম্মদপুরে জমি দখলের ঘটনায় গ্রেপ্তার দুই কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি নদীর সংখ্যা আছে, কিন্তু প্রাণ হারিয়েছে বাংলাদেশের নদ-নদী আলোকঝাড়ীর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুতে হুইপের শোক চট্টগ্রাম আদালতে নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি তেহরানের

রংপুরে ৪ হত্যা মামলা: মুগ্ধ ও সিদ্ধার্থকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের চাঞ্চল্যকর একই পরিবারের চারজন নিহতের ঘটনার রহস্য উন্মোচনের খুব কাছাকাছি রয়েছে পুলিশ। এ মামলার গ্রেফতারকৃত দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে জেলগেটে প্রথম দিনের জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে জিজ্ঞাসাবাদ শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তোফায়েল আহমেদ।

পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তা জিন্নাত আলীর নেতৃত্বে তিন সদস্যের একটি দল মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করে। সেখানে গ্রেফতার দুই আসামিকে টানা প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এই জিজ্ঞাসাবাদে আসামিরা নতুন কোনো তথ্য দিয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে গত সোমবার মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামিদের তিন দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রফিকুল ইসলাম যেকোনো দুই দিন তিন ঘণ্টা করে জেলগেটে আসামিদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, নতুন কিছু তথ্য ক্রসচেক করার জন্য আসামিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল।

গত ২২ আগস্ট রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী এবং দুই সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় বাসিন্দা সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া এ মামলায় দুজন সাক্ষীও আদালতে জবানবন্দি দিয়েছেন।

পূর্বে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, ঘটনার দিন সিদ্ধার্থ ও মুগ্ধ ৮-৯টি ইয়াবা সেবন করেছিল। ইয়াবা সেবনের বিষয়টি দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর একে একে পরিবারের বাকি তিন সদস্যকেও একই কায়দায় হত্যা করে তারা। অতিরিক্ত কমিশনার তোফায়েল আহমেদ বলেন, সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে মামলার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ এবং দ্রুতই এই মামলার নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

রংপুরে ৪ হত্যা মামলা: মুগ্ধ ও সিদ্ধার্থকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

আপডেট সময় : ১২:২৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬