সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন করলো মন্ত্রিসভা
- আপডেট সময় : ০৭:৩৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কৌশল হিসেবে এটি দুই অর্থবছরে চার ধাপে কার্যকর করা হবে। সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল লক্ষ্য হিসেবে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
নতুন এই কাঠামোয় সরকারি কর্মচারীদের বেতন সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে গ্রেড-১-এর জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের জন্য ২০ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।
এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নতুন পে-স্কেল নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং সরকারের ওপর এর সম্ভাব্য আর্থিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।


























