ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজীপুরে যমুনার ভাঙনে বিলীন অর্ধশত বিঘা ফসলি জমি সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ফিরলেন জামাল-মোরসালিন জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর সাইবার আইন নিপীড়নমূলক হবে না, স্টেকহোল্ডারদের সাথে আলোচনায় সরকার মিরপুর হত্যাকাণ্ড: কামাল-ইলিয়াস-নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসি বাস ভাড়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট আরসিইপি বাণিজ্য জোটে যোগ দেওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশ, কী সুবিধা মিলবে বাঘাইছড়িতে অস্ত্র ও বিপুল ভারতীয় সিগারেট জব্দ করল বিজিবি দুই কিংবদন্তিকে টপকে হালান্ডের নতুন গোল রেকর্ড

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১১:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের মন্টগোমেরি কাউন্টির একটি মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি মা ও তার মেয়ে প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন ৪৬ বছর বয়সী মুসাম্মাত শামীমা বেগম ও তার ২৩ বছর বয়সী মেয়ে আরিবা জাহিদ। তারা পরিবার নিয়ে আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বারক ও আলেকজান্দ্রিয়া এলাকায় বসবাস করতেন।

ঘটনাটি ঘটে গত শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বেথেসডা এলাকার ডেমোক্রেসি বুলেভার্ডের কাছে। মেরিল্যান্ড স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টার দিকে ইন্টারস্টেট ২৭০-এর দক্ষিণমুখী লেনে এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে রকভিল ব্যারেক থেকে পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, জার্মানটাউনের বাসিন্দা ৩২ বছর বয়সী হোসে কাবায়েরো নোলাসকো তার ফোর্ড মুস্তাং গাড়িটি নিয়ে ভুল পথে মহাসড়কে উঠে পড়েন। উত্তরমুখী লেনের পরিবর্তে বিপরীত দিকে গিয়ে দক্ষিণমুখী লেনে প্রবেশের সময় তার গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্যামরির মুখোমুখি সংঘর্ষ হয়। টয়োটা ক্যামরিতে থাকা মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হন।

এই দুর্ঘটনায় টয়োটা ক্যামরির ৬২ বছর বয়সী চালক এবং ৮ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, ফোর্ড মুস্তাংয়ের চালক নোলাসকোও সামান্য আহত হন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার করে মন্টগোমেরি কাউন্টি ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত চালকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার কারণে দুজনের মৃত্যু ঘটানো এবং অন্যদের জীবন ঝুঁকির মধ্যে ফেলার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। দুর্ঘটনার সময় নোলাসকো অ্যালকোহল পান করে অস্বাভাবিক অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে

আপডেট সময় : ০৬:১১:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬