ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল পর্যায়ে ফুটবলের প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন জমার নতুন তারিখ ৫ নভেম্বর ইরাক থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ মার্কিন সেনা প্রত্যাহার ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ আদাবরে বাড়ি দখলের মামলায় পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার সাজেকের চাইল্যাতলীতে দুই পক্ষের গোলাগুলিতে ৯ বছরের শিশু গুলিবিদ্ধ দেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন পদায়ন করল সরকার মঠবাড়িয়ায় গরুর ব্যবসার বিরোধে ব্যবসায়ীকে হাতুড়িপেটার অভিযোগ এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা নেবে সরকার আদাবরে জমি দখল নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে হামলা ও গ্রেপ্তার ৪

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম বৈঠক সোমবার, থাকছে পাকিস্তান ও সৌদি আরব

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি মাসের শুরুতে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র অধীনে গঠিত নতুন জোটের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। তুরস্কের ইস্তাম্বুলে এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবে জোটের অন্য দুই সদস্য দেশ সৌদি আরব ও পাকিস্তান। রোববার তুরস্কের কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা এবং তেহরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পটভূমিতে এই প্রতিরক্ষা জোটটি গড়ে ওঠে। এই চুক্তির মূল শর্ত হলো, জোটভুক্ত যেকোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলো যৌথভাবে তাকে প্রতিরক্ষা সহায়তা প্রদান করবে। এই জোটের মাধ্যমে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্কের সঙ্গে যুক্ত হয়েছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবারের ইস্তাম্বুল বৈঠকে তিন দেশের সমন্বয়ে একটি ‘রাজনৈতিক ও প্রতিরক্ষা কৌশলগত কমিটি’ গঠন করা হবে। এই উচ্চপর্যায়ের কমিটিতে থাকবেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সামরিক বাহিনীর প্রধানেরা।

বৈঠকে তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই বৈঠকে যোগ দিতে যাচ্ছে। অন্যদিকে সৌদি আরবের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। আঙ্কারা জানিয়েছে, এই বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু ছাড়াও তিন দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্প খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম বৈঠক সোমবার, থাকছে পাকিস্তান ও সৌদি আরব

আপডেট সময় : ০৩:৪৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬