ঢাকা ০১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ও তুরস্কের আলোচনা তাড়াশে গরু চুরি ঠেকাতে বাঁশকল চেকপোস্ট, পরিদর্শনে পুলিশ সুপার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার শিক্ষার্থীর জন্য ক্যাফেটেরিয়া মাত্র একটি, আসন ৬০টি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জাতীয় স্বার্থেই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন সিরাজগঞ্জে সাইবার সুরক্ষা ও সিআর মামলায় ৩ আসামি আদালতে প্রেরণ প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার তাড়াশে গভীর রাতে বাঁশকল ডিউটি পরিদর্শনে পুলিশ সুপার সিরাজগঞ্জের রায়গঞ্জে অগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ মহড়া

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য পারমাণবিক ও তেজস্ক্রিয় জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি, সমন্বয় ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি অংশীজন কর্মশালা ও টেবিলটপ জরুরি সাড়াদান অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে ঈশ্বরদীর গ্রিন সিটি এলাকার পিডি হাউসে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এই অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মশালায় পাবনা ও কুষ্টিয়ার জেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্থানীয় জনপ্রতিনিধি, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) এবং প্রকল্পের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সৈয়দা নওশিন পর্ণিনী। বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একটি কাল্পনিক জরুরি পরিস্থিতির ওপর ভিত্তি করে টেবিলটপ অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারী সংস্থাগুলোর দায়িত্ব, পারস্পরিক সমন্বয়, তথ্য আদান-প্রদান ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ঝালিয়ে নেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. সৈয়দা নওশিন পর্ণিনী বলেন, নিরাপদ পরিচালনার পাশাপাশি জনগণের আস্থা অর্জনে কার্যকর জরুরি প্রস্তুতি ও আন্তঃসংস্থা সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে অপারেটর ও নিয়ন্ত্রক সংস্থার সমন্বিত প্রস্তুতিই নিরাপত্তার মূল ভিত্তি।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, রূপপুরে 'সাধারণ জরুরি পরিস্থিতি' সৃষ্টির সম্ভাবনা অত্যন্ত নগণ্য হলেও জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখা অপরিহার্য। তিনি আরও উল্লেখ করেন, দক্ষ অপারেশন টিম রাশিয়ার অভিজ্ঞ বিশেষজ্ঞদের সহযোগিতায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে কেন্দ্র পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া প্রকল্পের পরিচালক ড. মো. কবির হোসেন এবং বায়েরা প্রতিনিধি রব শেখ বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ পরিচালনায় সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। আয়োজকদের মতে, নিয়মিত এমন মহড়া ও কর্মশালা রূপপুরের জন্য একটি কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন জরুরি প্রস্তুতি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ মহড়া

আপডেট সময় : ০২:৩৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬