ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

ইসলামিক তথ্যের নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’ চালু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ইসলামিক তথ্য এবং সেবাগুলো ব্যবহারকারীদের কাছে সহজে পৌঁছে দিতে 'প্রিয় মুসলিম' নামে একটি ওয়েব অ্যাপ যাত্রা শুরু করেছে। প্ল্যাটফর্মটির মাধ্যমে কুরআন, হাদিস, নামাজের সময়সূচি, দোয়া, মাসআলা-মাসায়েল, যাকাতের হিসাব এবং ডিজিটাল তসবিহসহ বিভিন্ন সেবা পাওয়া যাচ্ছে। আগ্রহীরা এই ঠিকানায় (https://priyomuslim.com) প্রবেশ করে সেবাগুলো গ্রহণ করতে পারবেন।

ওয়েব অ্যাপটিতে বাংলাদেশের ৬৪ জেলার নামাজের সময়সূচি দেখার বিশেষ সুবিধা রয়েছে। ব্যবহারকারী তার পছন্দমতো জেলা নির্বাচন করলে ফজর, সূর্যোদয়, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজের সময় জানতে পারবেন। পাশাপাশি বর্তমানে কোন ওয়াক্ত চলছে এবং পরবর্তী ওয়াক্ত শুরু হতে কত সময় বাকি আছে, সেটিও সেখানে প্রদর্শিত হয়।

প্ল্যাটফর্মটির কুরআন বিভাগে পবিত্র কুরআনের ১১৪টি সূরার আরবি পাঠ, বাংলা অনুবাদ এবং অডিও তিলাওয়াতের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া হাদিস বিভাগে বুখারি, মুসলিম ও তিরমিজিসহ বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের হাদিস যুক্ত করা হয়েছে। দৈনন্দিন ধর্মীয় জিজ্ঞাসার উত্তরের জন্য রয়েছে আলাদা মাসআলা ও দোয়া বিভাগ, যেখান থেকে ব্যবহারকারীরা বিষয়ভিত্তিকভাবে প্রয়োজনীয় তথ্য খুঁজে নিতে পারেন। আর্থিক ইবাদতের সুবিধার্থে রাখা হয়েছে একটি যাকাত ক্যালকুলেটর এবং জিকির গণনার জন্য ডিজিটাল তসবিহ সুবিধা।

প্রকল্পটির উদ্যোক্তা তৌফিকুল ইসলাম জানান, বর্তমানে এতে ৫০০টির বেশি হাদিস এবং ২৫০টির বেশি মাসআলা যুক্ত করার কাজ চলমান রয়েছে। তিনি আরও বলেন, ডিজিটাল মাধ্যমে ধর্মীয় তথ্য সহজলভ্য করার লক্ষ্যে এই উদ্যোগটি ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে ভূমিকা রাখবে। কুরআন, হাদিস ও নামাজের সময়সূচি একই প্ল্যাটফর্মে থাকায় তথ্য খোঁজার প্রক্রিয়া সহজ হবে এবং এটি একটি কেন্দ্রীয় অনলাইন উৎস হিসেবে গড়ে তোলার কাজ চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইসলামিক তথ্যের নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’ চালু

আপডেট সময় : ০৯:০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬