বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়ে ২৫,৯০০ কোটি টাকা, কর্মকর্তাদের বোনাস অনুমোদন
- আপডেট সময় : ০৬:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড পরিমাণ নিট বা প্রকৃত মুনাফা অর্জন করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। সমাপ্ত অর্থবছরে সংস্থাটির প্রকৃত মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ২৫ হাজার ৯০০ কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় এবার মুনাফা বেড়েছে ৩ হাজার ২৮০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা।
গত রোববার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই আর্থিক হিসাব বিবরণী অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পর্ষদের অন্যান্য পরিচালকেরা অংশ নেন।
আর্থিক হিসাব বিবরণী অনুমোদনের পাশাপাশি এই বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের জন্য একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় কর্মরত কর্মকর্তাদের মূল বেতনের ছয় গুণ সমপরিমাণ অর্থ প্রণোদনা বোনাস হিসেবে দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ।




























