ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সামরিক তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: ৩৩৮ এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগের ঘোষণা মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী ‘নগদ’ বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই, লাভজনক করার উদ্যোগ কাশ্মীরের মসজিদে অভিন্ন খুতবার প্রস্তাব, বিতর্কের মুখে ওয়াকফ বোর্ড ঈশ্বরদীতে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নিহত ২৮ হামজার বিতর্কিত লাল কার্ডে ক্ষোভে ফুঁসছেন শেফিল্ড কোচ সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী খালি পেটে শিঙাড়া খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি হতে পারে

সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় যাবে ২ লাখ বাংলাদেশি শ্রমিক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী সেপ্টেম্বর মাস থেকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু করবে মালয়েশিয়া। রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, সেপ্টেম্বরের শেষ নাগাদ কর্মী পাঠানো শুরু হবে এবং এরপর পর্যায়ক্রমে আগামী ছয় মাসের মধ্যে দুই লাখ কর্মী মালয়েশিয়ায় পাঠানো হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমেই এই দুই লাখ কর্মী নিয়োগ দেওয়া হবে। এর বাইরে আরও ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই বিশেষ কার্যক্রমটিও সেপ্টেম্বরের শেষ দিকে পর্যায়ক্রমে শুরু হবে।

এদিকে, ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের বিষয়েও কথা বলেছেন মীর শাহে আলম। তিনি জানান, এ বিষয়ে দ্রুত বিধিমালা প্রণয়ন করা হবে। নতুন এই বিধিমালার আওতায় দুই ও চার আসনের ই-রিকশা নিবন্ধনের সুযোগ পাবে, তবে ছয় আসনের রিকশাগুলো নিবন্ধনের আওতার বাইরে থাকবে।

মালয়েশিয়ায় এলএনজি সরবরাহের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় যাবে ২ লাখ বাংলাদেশি শ্রমিক

আপডেট সময় : ১২:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬