ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্বস’ হামলার ছক মানুষের প্রকৃত পরিচয়: লালন সাঁইয়ের দর্শনে এক গভীর অনুসন্ধান মুসলিমবিরোধী স্লোগান দেওয়ায় স্পেনকে অর্থদণ্ড ও গ্যালারি নিষেধাজ্ঞা দিল ফিফা সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের ৮৬ পৃষ্ঠার গাইডলাইন প্রকাশ ভারত থেকে বাংলাদেশে পৌঁছাল ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ জামায়াতের সঙ্গে জোটের অভিযোগে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা সড়ক হলেও বিদ্যুৎ, চিকিৎসা ও মাধ্যমিক শিক্ষাবঞ্চিত আলীকদমের কুরুকপাতা তাজমিন হত্যা: কক্সবাজারের হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে ধর্ষণের মামলা স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও ‘প্রজাতন্ত্র’ ধারণার ঐতিহাসিক পর্যালোচনা

মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে ফেরার পথে দুই বন্ধুর মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়তাকিয়া সৈদালী এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই বন্ধু হলেন উপজেলার মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)। তারা দুজনেই বন্ধু ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি স্থানীয় বাজারের একটি ল্যাবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে একটি নতুন মোটরসাইকেল কিনে শুভ ও ওমর বাড়ি ফিরছিলেন। বড়তাকিয়া সৈদালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরি তাদের মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, নতুন মোটরসাইকেল কেনার আনন্দ নিমিষেই শেষ হয়ে গেল। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো মঘাদিয়া ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানিয়েছেন, নিহতদের সুরতহাল ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে ফেরার পথে দুই বন্ধুর মৃত্যু

আপডেট সময় : ০৫:২৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬