ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ যশোরের নাহিদুর ও তার পরিবার বিদেশি আগ্রাসনের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ৩৬৩০ আনসার-ভিডিপি সদস্য ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৪৯০ জন গ্রেপ্তার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে সরকার এআইয়ের যুগে তরুণদের কর্মসংস্থান বাড়ানোর নতুন কৌশল ও দিকনির্দেশনা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ডিজিটাল স্বাস্থ্যসেবায় রোগীর তথ্যের নিরাপত্তা ও দায়িত্বশীল ব্যবস্থাপনা

ইসির প্রস্তুতি শেষ হলেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার (২৯ আগস্ট) নিজের নির্বাচনী এলাকা বগুড়া-২ আসনের নতুন উপজেলার নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থ বছরে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে। তফসিল ঘোষণা ও পোলিং এজেন্ট নিয়োগসহ নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হলেই কেবল নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন নির্বাচনটি আগে বা পরে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে অর্থ বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগ যৌথভাবে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করবে। সাধারণ প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হলেও রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব প্রার্থীদের সমর্থন দিতে পারবে বলে তিনি উল্লেখ করেন।

এ প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, বিগত ১৭ বছর ধরে রাজপথে সক্রিয় থাকা সংগ্রামী ও জনপ্রিয় প্রার্থীদের সমর্থন দেবে বিএনপি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারি দলের পক্ষ থেকে কোনো ধরনের প্রভাব বিস্তার করা হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিরোধী দলের সমালোচনা করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি মোকাবিলা করার মতো কিছু নেই। সস্তা জনপ্রিয়তার উদ্দেশ্যে জনগণকে বিভ্রান্ত না করার জন্য তিনি আহ্বান জানান। এছাড়া, অটোরিকশা সংক্রান্ত বহুল প্রতীক্ষিত বিধিমালা আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইসির প্রস্তুতি শেষ হলেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আপডেট সময় : ০৩:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬