ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধামরাইয়ে এনসিপির মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিলেন মুকুল ডারউইনে জয়ের পর সতীর্থদের আবেগঘন বার্তা দিলেন মুশফিক শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন পর্যালোচনা করছে ভারত বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০ কিমি এলাকায় তীব্র যানজট পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত শেষ পর্যায়ে আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে জলাবদ্ধতায় ৫০০ কোটি টাকার পণ্য নষ্ট শুল্কসুবিধা পেয়েও যুক্তরাষ্ট্রের বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান একদিন ভারতের অংশ হবে: রামদেব

মহাদেবপুরে ৫০ বছর ধরে ব্যবহৃত রাস্তা বন্ধ করার অভিযোগ

মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৪৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ৩৯৭ বার পড়া হয়েছে

মহাদেবপুরে ৫০ বছর ধরে ব্যবহৃত রাস্তা বন্ধ করার অভিযোগ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর জেলার মহাদেবপুর উপজেলায় পঞ্চাশ বছরের পুরাতন গ্রামীণ রাস্তা বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ করা হয়েছে। ফলে কমপক্ষে প্রায় ১৫টি পরিবারের ধানের গাড়ী সহ অন্যান্য মালামাল নিয়ে যেতে বিড়ম্বনায় পড়েছে।

উপজেলার সদর ইউনিয়নের বকাপুর পূর্বপাড়া গ্রামের মৃত ছয়েফ উদ্দিন সরদারের ছেলে বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রতিবন্ধী রুহুল আমিন রতন, মৃত তাছির উদ্দিনের ছেলে বৃদ্ধ আজিজুল ইসলাম, সুজন হোসেন, সেকেন্দার আলী, হামিদুর রহমান, এজদুল ইসলাম, খোকা, জাহের উদ্দিন প্রমুখ এ অভিযোগ করেন ।

শনিবার (৩ জুন) বিকেলে সরেজমিনে বকাপুর গ্রামে গেলে শিক্ষক প্রতিবন্ধী রুহুল আমিন রতন কান্নাজড়িত কন্ঠে তার বাবার মৃত্যুর কথা স্মরণ করে রাস্তাটি আবার খুলে দেয়ার দাবি জানান। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, এই রাস্তার জন্য প্রতিবাদ করতে গিয়ে তার পিতা স্ট্রোক করেন এবং দুই সপ্তাহ যাবৎ অসুস্থতায় ভূগে মারা যান।

এছাড়াও একই গ্রামের বাসিন্দা বৃদ্ধ আজিজুল হক রাস্তাটি খুলে দেওয়ার দাবিতে জানান, পঞ্চাশ বছর ধরে তারা এই রাস্তা ব্যবহার করে আসছে। এখন এটা বন্ধ করে দিলে ভবিষ্যতে আমাদের সন্তানেরা ও নাতি-নাতনীরা ঘরে ধান তোলার ও চলাচলের জন্য রাস্তা পাবেনা।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, এর আগে ১৯৯২ সালে জমির মালিকেরা রাস্তায় গর্ত খুঁড়ে গাড়ী চলাচল বন্ধ করে দেন। এরপর গ্রামের লোকেরা ওই গর্ত পূরণ করে আবার রাস্তা তৈরি করে। সম্প্রতি এই রাস্তায় আবার বাঁশের বেড়া দিয়ে ঘিরে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । ফলে পূর্বপাড়ার বাসিন্দারা বেশ বেকায়দায় পড়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে জমির মালিক জাহাঙ্গীরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি অধ্যাপক মাহফুজুল আহসান জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার ব্যক্তিগত সম্পত্তিতে তিনি বেড়া দিয়েছেন। তার পূর্বপুরুষেরা ওই জমির উপর দিয়ে রাস্তা দিলেও তিনি দিবেন কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার।

তবে স্থানীয়রা যেকোন মূল্যে অবিলম্বে বেড়া অপসারণ করে আবারও রাস্তাটি খুলে দেয়ার দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহাদেবপুরে ৫০ বছর ধরে ব্যবহৃত রাস্তা বন্ধ করার অভিযোগ

আপডেট সময় : ১০:৪৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩