সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ঘিরে বিরোধী দলের তীব্র হট্টগোল
- আপডেট সময় : ০৬:২২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জাতীয় সংসদের অধিবেশনের প্রথম বৈঠকের কার্যক্রম শুরু হয়। স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রমের উদ্বোধনী বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্ব শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংসদ সদস্যদের ওপর হামলা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রশ্নোত্তর পর্বে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা রয়েছে কি না, তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান। এরপর জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ সংসদ সদস্যদের ওপর হামলার বিষয়টি উত্থাপন করেন। এসব প্রশ্নের জবাব দিতে উঠে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, 'এটা সংসদ, শাহবাগ চত্বর নয়।'
স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা তীব্র ক্ষোভে ফেটে পড়েন এবং দাঁড়িয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে অধিবেশন কক্ষে হট্টগোল শুরু হয়। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন এবং তার বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান। পরিস্থিতি সামাল দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে এবং অসংসদীয় কিছু থাকলে তা এক্সপাঞ্জ করা হবে।




























