ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালের ভয়াবহ বন্যায় নিহত ৩৮৯, নিখোঁজ ৯ শতাধিক মানুষ ফেনীতে খুঁটিতে বেঁধে গৃহবধূ ও যুবদল নেতাকে নির্যাতন, আটক ৩ লর্ডস টেস্টে স্মিথ-কক্সের ব্যাটে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জাপানের প্রধানমন্ত্রী ক্যানসার আক্রান্ত দুই সন্তানের জননী আঁখির বাঁচতে প্রয়োজন সহায়তা অপপ্রচার রোধে মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় চাঁদাবাজি ও সরকারি কাজে বাধার মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২ প্রথম দিনেই শত কোটি আয় ছাড়াল যশের ‘টক্সিক’ কিংবদন্তি হলিউড অভিনেতা টিম কারি আর নেই, ৮০ বছর বয়সে প্রয়াণ ২০১৪-২০২৫: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর সাত ধরনের নিপীড়নের তথ্য প্রকাশ

নেপালে বন্যায় প্রাণহানিতে সংসদে শোকপ্রস্তাব গ্রহণ, তারেক রহমানের সমবেদনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সূচনাতেই এই শোকপ্রস্তাব গৃহিত হয়।

অধিবেশন শুরু হওয়ার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রথমে শোক প্রস্তাব উত্থাপন করেন। এরপর চিফ হুইপ মো. নুরুল ইসলাম এটি আনুষ্ঠানিকভাবে সংসদে পেশ করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এর আগে, নেপালের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপুল প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার পাঠানো এক শোকবার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই বিপদের সময়ে নেপালকে যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

নেপালে বন্যায় প্রাণহানিতে সংসদে শোকপ্রস্তাব গ্রহণ, তারেক রহমানের সমবেদনা

আপডেট সময় : ০৪:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬