ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিংবদন্তি হলিউড অভিনেতা টিম কারি আর নেই, ৮০ বছর বয়সে প্রয়াণ ২০১৪-২০২৫: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর সাত ধরনের নিপীড়নের তথ্য প্রকাশ টানা দ্বিতীয় জয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের সিংহাসন ফিরে পেলেন পোলার্ড নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান চৌগাছায় সার বাজারে প্রশাসনের মনিটরিং, ১০ হাজার টাকা জরিমানা স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে উত্তপ্ত সংসদ, বিরোধী দলের তীব্র প্রতিবাদ ও ওয়াকআউট কক্সবাজারে হোটেল বারে সংঘর্ষে ভাঙা গ্লাসের আঘাতে যুবক নিহত পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজারের বেশি গ্রেপ্তার দেশের ৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা ম্যানচেস্টার সিটির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটকীয়তা আর রোমাঞ্চে ভরা এক ম্যাচের মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথকে ২-১ ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা। এই জয়ের মাধ্যমে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে প্রিমিয়ার লিগে নিজের যাত্রা শুরু করলেন এনজো মারেসকা।

রোববার রাতে ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই ম্যানসিটি আক্রমণের ধার বাড়ালেও প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের পক্ষে নিতে ব্যর্থ হয়। উল্টো ২৬ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে বোর্নমাউথকে এগিয়ে দেন মার্কাস ট্যাভার্নিয়ার। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় মারেসকার দলকে।

দ্বিতীয়ার্ধেও ম্যানসিটির আক্রমণ অব্যাহত থাকে, তবে বোর্নমাউথের গোলরক্ষক জর্জি পেত্রোভিচ দেয়াল হয়ে দাঁড়িয়ে একাধিক আক্রমণ নস্যাৎ করে দেন। দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডও একের পর এক সহজ সুযোগ হাতছাড়া করে সমর্থকদের হতাশ করেন।

তবে ম্যাচের শেষ কয়েক মিনিটে ঘটে আসল নাটকীয়তা। ৮৪ মিনিটে বদলি খেলোয়াড় রায়ান শেরকির চমৎকার কর্নার থেকে দারুণ এক হেডে গোল করে সিটিকে সমতায় ফেরান মার্ক গেহি। এরপর যোগ করা সময়ে (৯০+২ মিনিট) আবারও রায়ান শেরকির বানিয়ে দেওয়া বলে গোল করেন ইওস্কো গাভার্দিওল। শুরুতে অফসাইডের সংকেত দেওয়া হলেও ভিএআর যাচাইয়ের পর গোলটি বহাল রাখা হয়। শেষ বাঁশি বাজতেই রোমাঞ্চকর এই জয়ের আনন্দে মেতে ওঠে পুরো ইতিহাদ স্টেডিয়াম।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা ম্যানচেস্টার সিটির

আপডেট সময় : ০২:৪৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬