ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার রিসোর্টে ভয়াবহ আগুনে শিশুসহ ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৮ মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫ সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম ফেসবুকে মৃত্যুর পর প্রোফাইল: স্মারক না ডিলিট, সিদ্ধান্ত আপনার ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প নতুন লুকে নুসরাত ফারিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর বাবার পাশে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর লাশ ৫৩ ঘণ্টা পর উদ্ধার উত্তরায় পোশাকশ্রমিক ও পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া, আহত ২

ই-মেইলে হুমকি: ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার কয়েকটি বিদেশি দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকির খবর পাওয়ার পর রাজধানীর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। বিশেষ করে গুলশান ও বারিধারায় অবস্থিত দূতাবাসগুলোতে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে এবং কুইক রেসপন্স টিমগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আবু খায়ের রবিবার বিকেলে গণমাধ্যমকে জানান, এই ঘটনায় পুলিশের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে চীনা দূতাবাস কর্তৃপক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ সদর দপ্তরকে বিষয়টি অবহিত করলে, পুলিশ সদর দপ্তর থেকে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে বিষয়টি জানানো হয়। বর্তমানে সিটিটিসি এই হুমকির ঘটনাটি তদন্ত করছে।

এডিসি আবু খায়ের আরও বলেন, কূটনৈতিক এলাকায় সাধারণত সবসময়ই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকে। কোনো ধরনের বার্তা পাওয়া গেলে পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তৎপরতা বাড়ানো হয়, তাই এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এর আগে রবিবার সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ঢাকার তিন থেকে চারটি বিদেশি দূতাবাস এবং কয়েকটি সরকারি দপ্তরে একই ধরনের হুমকি দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং রাষ্ট্রদূত ও কূটনীতিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এই অপতৎপরতা চালানো হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আবু খায়ের গণমাধ্যমকে এসব তথ্য জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ই-মেইলে হুমকি: ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আপডেট সময় : ১১:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬